ভাসানের সময় মহিলাদের বাইকে ধাক্কা, উত্তেজনা হাওড়ায়
স্টাফ রিপোর্টার, হাওড়া: দুর্গাপুজোর ভাসানকে কেন্দ্র করে ছড়াল হিংসা। ঘটনাস্থল হাওড়া জেলার লিলুয়ার ভট্টনগর এলাকা।
দশমীর রাতে ভাসানের সময় মহিলাদের বাইকে ধাক্কা মারা নিয়ে বচসা থেকে গন্ডগোলের জেরে হাওড়ার ভট্টনগরের একটি পুজো প্যান্ডেলে হামলা চালাল মদ্যপ দুষ্কৃতীরা।

ঠাকুর ভাসান করতে আসা মহিলাদের মোটরবাইকে ধাক্কা মারার ঘটনা নিয়ে শুক্রবার রাতে ওই ঘটনার সূত্রপাত। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার লিলুয়ার ভট্টনগরে।
এর প্রতিবাদ করায় চলে হামলা। ভাঙচুর করা হয় ভট্টনগর বিবেক সংঘের পুজোমন্ডপ। মহিলাদের মারধরের ঘটনা ঘটে। ঘর থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। এই ঘটনায় জখম হয় বেশ কয়েকজন। বার বার ফোন করলেও পুলিশ না আসার অভিযোগ ওঠে।

অবশেষে নবান্নে ফোন করার পর আসে পুলিশ। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। জানা গিয়েছে, লিলুয়া চকপাড়ার কিছু যুবক দশমীর রাতে মত্ত অবস্থায় হামলা চালায়। এই যুবকরা বাইক নিয়ে যাবার সময় বিবেক সংঘের মহিলাদের ধাক্কা মারে। মহিলারা প্রতিবাদ করলে পরে আরও অনেক ছেলে এনে তাদের পুজোমণ্ডপে ভাঙচুর করে। হামলা চালায়।
The post ভাসানের সময় মহিলাদের বাইকে ধাক্কা, উত্তেজনা হাওড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CVVUoE
via IFTTT
Comments
Post a Comment