বছরে মাত্র একদিন খোলা হয় এই মন্দিরের দরজা

কানপুর: একদিকে বাঙালিদের বিজয়া দশমী। উৎসব শেষে বিদায়ের সুর। অন্যদিকে, দেশ জুড়ে অশুভ শক্তির বিনাশের বার্তা দিতে রাবণ পোড়ানোর পালা। দেশ জুড়ে পালিত হচ্ছে দশেরা। আর শুধুমাত্র দশেরার দিনেই খুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের কানপুরের দশানন মন্দির।

রাবন দর্শনে সেখানে ভিড় জমান বহু মানুষ। প্রত্যেকবারের মত এবারও দশেরার দিন সকালে খুলে দেওয়া হয়েছে সেই মন্দিরের দরজা। ১২৫ বছর ধরেই চলে আসছে এই রীতি।

জানা যায়, ১৮৯০ সালে গুরু প্রসাদ শুক্ল নামে এক রাজা এই মন্দির তৈরি করেছিলেন। রাবণ ভগবান শিবের উপাসক ছিলেন এবং পণ্ডিত ছিলেন বলেও জানা যায়। সেইজন্যই রাবণের জন্য ওই মন্দির তৈরি করেছিলেন ওই রাজা। দশেরার দিন আরতি করা হয় রাবণের মূর্তিতে।

এদিন মাটর প্রদীপ জ্বালিয়ে রাবণের আরতি করেন ভক্তরা। যখন রামলীলা শুরু হয়ে যায় অর্থাৎ, রাবণের মূর্তি পোড়ানো শুরু হয়ে যায় তখন বন্ধ করে দেওয়া হয় মন্দির। আবার এক বছরের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।

ভগবান রাম রাবণকে হারিয়ে সীতাকে উদ্ধার করেছিলেন। সেই কাহিনী তুলে ধরতেই এই দশেরা পালন করা হয়। শুধুমাত্র রাবণ নয়, একইসঙ্গে তাঁর দুই ভাই কুম্ভকর্ণ ও মেঘনাথের মূর্তিও এদিন পোড়ানোর রীতি আছে।

The post বছরে মাত্র একদিন খোলা হয় এই মন্দিরের দরজা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R2Bduc
via IFTTT

Comments