দিলীপের গাড়ির সামনেই বিজেপি কর্মীকে পেটালো কারা?

স্টাফ রিপোর্টার, কলকাতা: খড়গপুরের বসন্তপুরে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের সামনেই প্রহত হলেন এক বিজেপি কর্মী৷ ওই কর্মীকে উদ্ধার করেন দিলীপের ব্যক্তিগত দেহরক্ষীরা৷ তবে এই ঘটনার পর নানা প্রশ্ন উঠছে৷ বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করছে তৃণমূল কংগ্রেস পরিকল্পনামাফিক এই কাণ্ড ঘটিয়েছে৷ দিলীপ ঘোষের গাড়ির সামনে অশান্তি পাকিয়ে ভয় দেখাতে চাইছে শাসকদল৷ অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই ওই ঘটনার জন্য দায়ী৷

স্থানীয় সূত্রে যা খবর পাওয়া গিয়েছে, খড়গপুর গ্রামীণ – ২ তে বসন্তপুরের কনিখা এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক কার্যকর্তার বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন দিলীপ৷ সঙ্ঘের সহপ্রচার প্রমুখ অদ্বৈতচরণ দত্ত লক্ষ্মীপুজোয় বাড়ি এসেছেন৷ কাজের অবসরে তার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন দিলীপ৷ সেখানে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে৷

মোটরবাইকে বিজেপির পতাকা লাগিয়ে দিলাপের গাড়ির সামনেই যাচ্ছিলেন দলের কর্মী৷ কিছু লোক মোটরবাইক আটকে তাকে মারধোর করেন৷ আক্রমণকারীদের হাতে ছিল কালো পতাকা৷ গাড়ি থেকে সবই দেখতে পাচ্ছিলেন দিলীপ৷ যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রাজ্য বিজেপির সভাপতির নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন, তারা গাড়ির বাইরে এসে ওই কর্মীকে উদ্ধার করেন৷

প্রশ্ন উঠেছে, এই ঘটনার পিছনে কারা রয়েছে? কারা কালো পতাকা নিয়ে এসে খড়গপুর সদরের বিধায়ক দিলীপের কনভয় আটকাতে এসেছিল? তৃণমূল কেন তার কলভয়ে কালো পতাকা দেখাবে? বিজেপিরই কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়তো৷ দলের কর্মীদের মধ্যেই প্রশ্ন উঠেছে, দিলীপকে ওই রাস্তা দিয়েই ফিরে আসতে হবে৷ তিনি পুনরায় ওই ঘটনার সম্মুখীন হবেন কী? বিকেলে খড়গপুরে জনসভায় বক্তব্য রাখবেন দিলীপ৷

The post দিলীপের গাড়ির সামনেই বিজেপি কর্মীকে পেটালো কারা? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z0C6Mx
via IFTTT

Comments