স্পট ফিক্সিং নিয়ে নতুন তথ্যচিত্র প্রকাশ আল জাজিরার
নয়াদিল্লি: মাস ছয়েক আগে স্পট ফিক্সিং নিয়ে তাদের একটি তথ্যচিত্র শোরগোল ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। যা নিয়ে নড়েচড়ে বসেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। স্পট ফিক্সিং নিয়ে ফের এক চাঞ্চল্যকর তথ্যচিত্র সামনে এনে ফের হইচই ফেলে দিল আল জাজিরা টিভি।
যে তথ্যচিত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ক্রিকেটারদের ফিক্সিং কান্ডে অভিযুক্ত করা হয়েছে। তথ্যচিত্রটিতে পনেরোটি ম্যাচকে গড়াপেটার তালিকাভুক্ত করা হয়েছে। ২০১১ ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এবং ঠিক তার পরের বছরেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়ন্টি বিশ্বকাপের একাধিক ম্যাচ গড়াপেটা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার এই তথ্যচিত্র। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে আইসিসি।
বিস্তারিত আসছে…
The post স্পট ফিক্সিং নিয়ে নতুন তথ্যচিত্র প্রকাশ আল জাজিরার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ySWPlm
via IFTTT
Comments
Post a Comment