পাঁচ ম্যাচ পরে জয়ে ফিরল রিয়াল

মাদ্রিদ: অবশেষে শাপমুক্তি৷ কোচ জুলেন লোপেতেগুইকে স্বস্তি দিয়ে পাঁচ ম্যাচ পরে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ৷ লা লিগার পয়েন্ট টেবিলে পিছতে পিছতে সাত নম্বরে গিয়ে ঠেকেছে রিয়াল৷ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-জি’র প্রথম ম্যাচে রোমাকে হারালেও দ্বিতীয় ম্যাচেই সিএসকেএ মস্কোর কাছে হারতে হয় স্প্যানিশ জায়ান্টদের৷ গ্রুপের তৃতীয় ম্যাচে একটি গোল হজম করতে হলেও বহুকাঙ্খিত জয় তুলে নেয় মাদ্রিদ৷ ভিক্টোরিয়া প্লজেনকে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দেয় রিয়াল৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দুই অর্ধে গোল দুটি করেন যথাক্রমে বেঞ্জেমা ও মার্সেলো৷ শেষদিকে চেক দলটির হয়ে ব্যবধান কমান প্যাট্রিক রোসোভস্কি৷

বিস্তারিত আসছে…

The post পাঁচ ম্যাচ পরে জয়ে ফিরল রিয়াল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D1r3H1
via IFTTT

Comments