বীরভূমে ব্লক সভাপতিকে খুনের ঘটনায় পুলিশের জালে ৪

স্টাফ রিপোর্টার, সিউড়ি: বীরভূমের খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের ঘটনার ধৃত ৪৷ ধৃতদের বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয়৷ অভিযুক্তদের মধ্যে একজনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়৷ বাকি ৩জনকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ ধৃত দের মধ্যে একজন বিজেপি সমর্থক বলে সূত্রের খবর৷

পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে৷ ধৃত বিজেপি সমর্থকের নাম চিন্ময় দাস৷ বাকিদের নাম মধু বাউরি, শেখ ভাষান, শেখ টাইগার বলে খবর৷

এর আগে, রবিবার কাজ সেরে বাড়ি ফেরার সময় খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বাইক থামিয়ে খুব কাছ থেকে শাসক দলের ব্লক সভাপতি দীপক ঘোষকে গুলি করা হয় বলে অভিযোগ৷ সেই সঙ্গে আক্রান্ত ওই নেতার শরীরে ধারালো অস্ত্র দিয়েও কোপানোর চিহ্ন মেলে৷


গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ কিন্তু অস্ত্রোপচার করেও কোনও লাভ হয়নি৷ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ সোমবার দুপুরে দুর্গাপুর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়৷সন্ধ্যে নাগাদ তার মৃতদেহ গ্রামের বাড়ি খয়রাশোলে নিয়ে আসা হয়৷ তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম৷

বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, দীপক ঘোষ ভালো সংগঠন করতেন। ওকে ষড়যন্ত্র করে মারা হয়েছে৷ এর আগেও ওকে একবার গুলি করা হয়েছিল৷ এবারও পাঁচটা গুলি করে মারা হয়েছে। এটা বিজেপির ষড়যন্ত্র। পুলিশ পুলিশের ব্যবস্থা করবে। দল কিন্তু কাউকে ছাড়বে না৷

বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, দীপক ঘোষ খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করেছে বীরভূম পুলিশ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ বীরভূম ঝাড়খন্ড সীমান্তে ইতিমধ্যেই নাকা চেকিং ওপর আরও জোর দেওয়া হয়েছে৷

The post বীরভূমে ব্লক সভাপতিকে খুনের ঘটনায় পুলিশের জালে ৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OLC59W
via IFTTT

Comments