লক্ষ্মীপুজোর আগেই ফের চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ
স্টাফ রিপোর্টার, কলকাতা : লক্ষ্মীপুজোর মধ্যেই আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে সিকিমেও। ভারী বৃষ্টি হতে পারে কেরালা, কর্ণাটক এবং ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলিতে।
দুর্গা পুজোর আগে ‘তিতলি’ মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের মানুষের। তবে এবার কোনও ঘূর্ণিঝড় নয় নিম্নচাপ প্রভাব ফেলতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে। হিমালয়ের পাদদেশের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় হাওয়া অফিস।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী ২৩ অক্টোবর উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ – পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। এর জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এটি বিশেষ শক্তিশালী হবে বলে মনে করছেন না আবহবিদরা। ফলে ছিটেফোঁটা বৃষ্টি দিয়েই খান্ত থাকতে পারে নিম্নচাপ। পাশাপাশি রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। ফলে কম শক্তিশালী নিম্নচাপকে আলাদা করে কোনও শক্তি যোগাতে পারবে না পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি।
মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, অরুনাচল প্রদেশ, মিজোরাম, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
The post লক্ষ্মীপুজোর আগেই ফের চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q3mlju
via IFTTT
Comments
Post a Comment