দেওধরের দলে বাংলার দুই
মুম্বই: অবশেষে শিকে ছিঁড়ল মনোজ তিওয়ারির ভাগ্যে৷ বেশ কিছুদিন জাতীয় নির্বাচকদের উপেক্ষা সহ্য করতে হলেও বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স দিয়ে দেওধর ট্রফির দলে ঢুকে পড়লেন বাংলা অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয়-বি দলে জায়গা পেয়েছেন মনোজ৷
বাংলা থেকে দেওধরের দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণও৷ যদিও তিনি ধারাবাহিকভাবে ভারতীয়-এ দলের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন৷ এবারও দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারতীয়-এ দলে জায়গা হয়েছে বাংলা ওপেনারের৷
বিজয় হাজারের গ্রুপ লিগের ন’টি ম্যাচে ৫২.২৮ গড়ে ৩৬৬ রান সংগ্রহ করেছেন মনোজ৷ হাফসেঞ্চুরি করেছেন চারটি৷ বাংলার হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনিই৷
অন্যদিকে অভিমন্যু ঈশ্বরণ বিজয় হাজারের ৮ ম্যাচে ৪০.৭৫ গড়ে ৩২৬ রান করেছেন৷ একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে৷
এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, দীনেশ কার্তিকরাও দেওধর ট্রফিতে মাঠে নামবেন৷ কার্তিক ও রাহানে যথাক্রমে ‘এ’ ও ‘সি’ টিমের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন৷ ‘সি’ দলে জায়গা পেয়েছেন জম্মু-কাশ্মীরের ডানহাতি পেসার উমর নাজির৷গৌতম গম্ভীর বিজয় হাজারে ট্রফিতে ৫১৮ রান করলেও তাঁর জায়গা হয়নি দেওধরের দলে৷
ভারতীয়-এ দল: দীনেশ কার্তিক (ক্যাপ্টেন ও উইকেটকিপার), পৃথ্বী শ, আনমোলপ্রীত সিং, অভিমন্যু ঈশ্বরণ, অঙ্কিত বাউনি, নীতিশ রানা, করুণ নায়ার, ক্রুণাল পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স গোপাল, এস মুলানি, মহম্মদ সিরাজ, ধাওয়াল কুলকার্নি, সিদ্ধার্থ কউল
ভারতীয়-বি দল: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, প্রশান্ত চোপড়া, হনুমা বিহারী, মনোজ তিওয়ারি, অঙ্কুশ বেইন্স (উইকেটকিপার), রোহিত রায়ড়ু, কৃষ্ণাপ্পা গৌতম, মায়াঙ্ক মার্কান্ডে, শাহবাজ নদিম, দীপক চাহার, বরুণ অ্যারণ, জয়দেব উনাদকাট
ভারতীয়-সি দল: অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), অভিনব মুকুন্দ, শুভমন গিল, আর সামর্থ, সুরেশ রায়না, সূর্য্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেটকিপার), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, পাপ্পু রয়, নবদীপ সাইনি, রজনীশ গুরবানি, উমর নাজির
The post দেওধরের দলে বাংলার দুই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PJOwzq
via IFTTT
Comments
Post a Comment