লোকসভা ভোটে বিজেপির সেরা চমক ধোনি!

নয়াদিল্লি: সফল ক্রিকেটার থেকে রাজনাতির আঙিনায় পসার জমানোর নজির ভারতে বিরল নয়৷ নভজ্যোৎ সিং সিধু থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদ থেকে চেতন চৌহানরা সংসদীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত৷ বিনেদ কাম্বলি, নবাব পতৌদি, মহম্মদ কাইফরা নির্বাচনে অংশ নিলেও পায়ের তলার জমি শক্ত করতে পারেননি৷ রাজ্যস্তরে মন্ত্রিত্ব পেয়েছেন প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা৷ সচিন তেন্ডুলকর সরাসরি রাজনীতির মঞ্চে পা না দিলেও রাজ্যসভার সাংসদ ছিলেন৷

সেই তালিকায় যোগ হতে পারে আরও দু’টি উল্লেখযোগ্য নাম৷ আসন্ন সাধারণ নির্বাচনে সরাসরি অংশ নিতে পারেন টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার৷ যাঁদের মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ বিজেপির টিকিটে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি৷

আরও পড়ুন: ক্রিকেটের ময়দানে ফিরছে সচিন-কাম্বলি জুটি

বিজেপির অন্দরমহলে গম্ভীরের নাম বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে৷ পাশাপাশি ধোনিকে প্রস্তাব দেওয়া হয়েছে নিজের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করার৷ শেষমেশ ধোনি ভোটে দাঁড়াতে সম্মত হলে সন্দেহ নেই সেটাই হবে লোকসভা নির্বাচনে বিজেপির সেরা চমক৷

গম্ভীরকে দিল্লি থেকে মীনাক্ষি লেখির পরিবর্ত হিসাবে ভোটে দাঁড় করাতে চায় বিজেপি নেতৃত্ব৷ মীনাক্ষির কাজে অসন্তুষ্ট বিজেপির অন্দরমহল৷ সেখানে গম্ভীরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ ক্রিকেটের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সারাক্ষণ জড়িয়ে রাখেন গম্ভীর৷

আরও পড়ুন: ধোনির সঙ্গে সাক্ষাৎ সর্বভারতীয় বিজেপি সভাপতির

তবে ধোনিকে পাওয়ার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছে না বিজেপি৷ কেননা ২০১৯ লোকসভা নির্বাচনের সময় বসবে আইপিএলের আসর৷ চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে নিজেকে ভোটের কাজে ব্যস্ত রাখতে মাহি সম্মত হবেন কী না, তা নিয়ে সংশয় থেকেই যায়৷

তবে সম্ভাবনা যে একেবারে নেই, তা বলা যাচ্ছে না৷ সেটাকে হাতিয়ার করেই ঝাঁপাতে চাইছে বিজেপি৷ দুই ক্রিকেটারকে দলে পেলে তাঁদের সামনে রেখে গোটা দেশজুড়ে প্রচার চালাতে পারবেন মোদী-শাহরা৷

The post লোকসভা ভোটে বিজেপির সেরা চমক ধোনি! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S8MH0t
via IFTTT

Comments