#NRC: নাগরিকপঞ্জির প্রতিবাদে বনধে অচল অসম
গুয়াহাটি: জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ হওয়ার পর অন্তত ৪০ লক্ষ অসমবাসীর নাম কাটা পড়েছে৷ তারা ‘দেশহীন’ হয়ে রয়েছেন? এরপর নাগরিকপঞ্জি সংশোধনের জন্য যে বিল আনা হয় তারই প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যে চলছে ১২ ঘণ্টার বনধ৷ গুয়াহাটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, এরই মধ্যে বনধের জেরে জনজীবন বিপর্যস্ত৷ রাস্তায় রাস্তায় নেমে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ৷ এর নেতৃত্বে রয়েছে, কৃষক সংগ্রাম সমিতি৷
সংগঠনের নেতা অখিল গগৈ আগেই জানিয়েছিলেন, নাগরিকপঞ্জি সংশোধনী বিলের প্রতিবাদে বনধ সফল করতে রাস্তায় নামবেন জনগণ৷ তাতে যদি সরকার দমাতে আসে তাহলে প্রতিক্রিয়া হবে ভীষণ৷ এমনকি রাজ্য সরকারকে তিনি হিটলারি নীতিতে পরিচালিত সরকার বলেই জানিয়েছিলেন৷ মঙ্গলবার সকাল থেকেই অসমে বনধ শুরু হয়েছে৷
ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮টি সংগঠন এই বনধ কর্মসূচিতে অংশ নিয়েছে৷ ক্ষমতাসীন দল বিজেপি বিরোধিতা করছে৷ কিন্তু বনধকে সমর্থন করছে বিরোধী কংগ্রেস ও অগপ দল৷ বিক্ষোভকারীরা ইতিমধ্যেই রাস্তা অবরোধ শুরু করেছেন৷ রেল লাইনে বসে পড়ে চলছে বিক্ষোভ৷ ফলে ট্রেন চলাচল বিপর্যস্ত৷ বিভিন্ন রাস্তার মোড়ে টায়ার পুড়িয়ে চলছে বিক্ষোভ৷
কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এই ১২ ঘণ্টার বন্ধের সমর্থনে শুরু করেছে বিক্ষোভ৷ এদিকে জননিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকারও প্রস্তুতি নিয়েছে৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের নির্দেশে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷
The post #NRC: নাগরিকপঞ্জির প্রতিবাদে বনধে অচল অসম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CYq1eX
via IFTTT
Comments
Post a Comment