SHOOTOUT at DUMDUM PARK : প্রকাশ্যে গুলি চালনায় প্রবল উত্তেজনা
স্টাফ রিপোর্টার, কলকাতা: দমদম পার্কে দিনের বেলা প্রকাশ্যে চলল গুলি৷ লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্কের চার নম্বর ট্যাঙ্কের কাছে দুষ্কৃতীদের দৌরাত্ম ঘিরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷

শনিবার সকাল তখন ১১টা৷ হঠাৎই গুলির শব্দ৷ হতবম্ব পথচলতী মানুষ৷ প্রতক্ষদর্শীরা জানান, বাইকে করে দুই দুষ্কৃতী এসে গুলি ছোঁড়ে৷ তাদের লক্ষ্য ছিল এলাকায় এক নির্মিয়মান বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রমোটার শেখর পোদ্দার ও চিরদীপ রায়৷ গুলি লাগে শেখর পোদ্দারের ডান হাতে৷

গুলিতে জখম প্রমোটার শেখর পোদ্দারকে ভরতি করা হয়েছে বাইপাসের ধারে এক বেসকারি হাসপাতালে৷ গুলি চালিয়েই এলাকা থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী৷ কী উদ্দেশ্যে কারা এই গুলি চালাল তার তদন্ত লেকটাউন থানার পুলিশ৷
The post SHOOTOUT at DUMDUM PARK : প্রকাশ্যে গুলি চালনায় প্রবল উত্তেজনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yCY2hn
via IFTTT
Comments
Post a Comment