STV-78! দেখুন কী সুবিধা পাচ্ছেন অফারটিতে?
মুম্বই: টেলিকম মার্কেটে বদল এনেছে রিলায়েন্স জিও৷ কিন্তু, সেই ধারণায় আসছে পরিবর্তন৷ বদলাচ্ছে ছবি, আসছে গেম-চেঞ্জার৷ সরকারf সংস্থা বিএসএনএল উৎসবের মুহুর্তে নিয়ে এসেছে আকর্ষণীয় অফার৷ যেখানে সংস্থা (বিএসএনএল) ৭৮ টাকার প্রিপেড এসটিএফ ১০ দিনের জন্য নিয়ে এসেছে৷ ১৫ অক্টোবর, ২০১৮ থেকে গ্রাহকরা সুবিধাটি পাবেন৷
টেলিকম টকের রির্পোট জানাচ্ছে, ভারতের মধ্যে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন ইউজার৷ মুম্বই এবং দিল্লিবাসীরাও অফারটি পাবেন৷ প্রিপেড প্ল্যানটির সঙ্গে বিএসএনএল দিচ্ছে আনলিমিটেড ভিডিও কলিংয়ের সুবিধা৷ ভিডিও কলিংয়ের সুবিধা অ্যাক্টিভেট করার জন্য এসএমএস করুন ১২৩ নম্বরে, ‘STV COMBO78’৷
রিচার্জ প্যাকে গ্রাহক পাবেন প্রতিদিন দুই জিবি করে ডেটা৷ বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘দুর্গাপুজো, দশেরা, দিওয়ালির মুহুর্তে গ্রাহকদের নিজেদের পরিবার পরিজনের মধ্যে যোগাযোগকে আরও বাড়াবে STV-78৷’যেখানে ইউজার ১০ দিনে ২০ জিবি ডেটা এনজয় করার সুযোগ পাবেন৷ অন্যদিকে, বিএসএনএল নিয়ে এসেছে ১৮৬ টাকার রিচার্জ প্যাক৷ যেখানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩.২ জিবি করে ডেটা৷
The post STV-78! দেখুন কী সুবিধা পাচ্ছেন অফারটিতে? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PCZO8B
via IFTTT
Comments
Post a Comment