বাজারে সঠিক দাম না পাওয়া বিক্ষোভ আম চাষিদের

স্টাফ রিপোর্টার, মালদহ: একদিকে জেলায় চলছে আম উৎসব৷ তখন অন্যদিকে রাস্তায় আম ফেলে বিক্ষোভ দেখালেন চাষিরা। পর্যাপ্ত দাম না পাওয়ায় মালদহর রতুয়ায় ভালুকা রাজ্য সড়কের উপর আম ফেলে বিক্ষোভ প্রদর্শন করে ওই এলাকার আম চাষিরা।

অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পরতে হয় পুলিশকে। অবশেষে রতুয়া ব্লকের জয়েন্ট বিডিও আস্বাসে অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক।

আরও পড়ুন: লাইনচ্যুত ট্রেনের কামরা, আহত তিন যাত্রী

অর্থনৈতিক ফসল হিসাবে মালদহ জেলার আমের সুনাম দীর্ঘদিনের। এই আম চাষের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দেড় লক্ষ পরিবার। এই বছর জেলাতে ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এছাড়াও রাজ্যে ভালো ফলন হয়েছে। কিন্তু নিপা ভাইরাসের আতঙ্কে আম জেলার বাইরে যাচ্ছে না।

ফলে ক্ষতির মুখে পরছে জেলার আম চাষিরা। আমের কোনও দাম পাওয়া যাচ্ছে না। এদিকে মহাজনের কাছ থেকে চড়া সুদে লোন নিয়ে এই চাষ করা হয়েছে বলে জানিয়েছন চাষিরা। এই অবস্থায় দাম না পাওয়ায় কীভাবে মহাজনের টাকা শোধ করবে তাঁরা ভেবে পাচ্ছেন না।

আরও পড়ুন: রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার

আম চাষিরা জানিয়েছেন, ২০১৭ সালে যেখানে ল্যাঙরা আম ৩৫ টাকা কিলো দরে বিক্রি হয়েছিল৷ সেখানে ২০১৮ সালে তা ৫ থেকে ৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে এক কিলো আম উৎপাদন করতে খরচ হয় প্রায় আট টাকা। বাজারে পাঠাতে তা খরচ হয় ১১ থেকে ১২টাকা।

সেখান এই বছর আম বিক্রি হচ্ছে এত কম দামে। উৎপাদনের খরচই তো উঠছে না। এই কারণে এদিন রাস্তায় আম ফেলে বিক্ষোভ করেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভরত আম চাষিরা। পরে আধিকারিকদের আস্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: মহিলা কমিশনের চেয়ারপার্সন

জয়েন্ট বিডিও শুভঙ্কর আচার্য বলেন, ‘‘রাস্তায় আম ফেলে বিক্ষোভের কথা শুনে আমরা এখানে এসেছি। চাষিদের কথা শুনেছি। আমরা তাদের বক্তব্য উচ্চপদস্ত কর্তাদের জানাবো। যাতে চাষিদের এই দুর্বস্থা তাড়াতাড়ি ঠিক করা যায়৷’’

The post বাজারে সঠিক দাম না পাওয়া বিক্ষোভ আম চাষিদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lLt27W
via IFTTT

Comments