কীভাবে খুলবেন এসবিআইতে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট? দেখুন একনজরে

এবার ঘরে বসে অ্যাপের মাধ্যমে খুলে ফেলুন জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট৷ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য এনেছে সুবিধাটি৷ যেখানে থাকবে একাধিক অপসন৷ যার মধ্যে একটি হল ইনস্টা-সেভিংস্ অ্যাকাউন্ট৷ নূন্যতম ব্যালেন্স নিয়ে এখানে ভাবতে হবে না গ্রাহকদের৷

৩১ আগস্ট, ২০১৮ পর্যন্ত নির্দিষ্ট মাসিক ব্যালেন্স ছাড়াই গ্রাহকরা ইনস্টা-সেভিংস্ অ্যাকাউন্টটি খুলতে এবং ব্যবহার করতে পারেন৷

অ্যাকাউন্টটি সর্ম্পকে জেনে নিন কয়েকটি বিষয়-

১) এসবিআই ইনস্টা-সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক খুলতে পারবেন ইওনো (YONO) মোবাইল অ্যাপটির মাধ্যমে৷
২) কাগজপত্র ছাড়াই খোলা যাবে অ্যাকাউন্টটি৷ তবে, ‘নো-ইওয়র-কাস্টমার’ ফর্মটি পূরণের নির্দেশ দিচ্ছেন ব্যাংক৷ সেটির জন্য অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে পৌঁছে যেতে হবে নিকটবর্তী এসবিআই শাখায়৷
৩) ব্যাংকের তথ্য অনুসারে, ৩১ আগস্ট, ২০১৮ পর্যন্ত ইনস্টা-সেভিংস্ অ্যাকাউন্ট থাকছে না ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা৷
৪) ১৮ বছরের উর্দ্ধে যে কোন ভারতীয় খুলতে পারবেন অ্যাকাউন্টটি৷ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্টটি একেবারে নতুন গ্রাহকদের জন্য, যাদের পূর্বে এসবিআইতে কোন অ্যাকাউন্ট নেই৷
৫) ব্যাংকে না গিয়ে ঘরে বসে ইউজার অ্যাকাউন্টটি খুলতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে৷
৬) অ্যাকাউন্টটি খোলার জন্য প্রয়োজন পড়বে আধার এবং প্যান নম্বরের৷ যেটি অবশ্য যুক্ত করতে হবে মোবাইল নম্বরের সঙ্গে৷
৭) এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে রু-পের একটি ডেবিট কার্ড৷ যেটিকে ব্যবহার করে ইউজার এটিএম থেকে টাকা তুলতে পারবেন৷
৮) অ্যাকাউন্টটি খোলার জন্য নমিনেসন গুরুত্বপূর্ণ, এমনই জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ৷

অ্যাকাউন্ট খুলবেন কিভাবে-গ্রাহক মোবাইল ফোন বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এসবিআই ইওনো ওয়েবসাইট খুললে ই-মেল সহ ফোন নম্বর দিয়ে ক্লিক করুন সাবমিট অপসনটিতে৷ এরপর, গ্রাহক রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি নম্বর পাবেন৷ যেটি এন্টার করে সাবমিটে ক্লিক করুন৷ পাসওয়ার্ড সেট করার সুযোগ থাকবে৷

যেটি লগ-ইনের সময় প্রয়োজন পড়বে৷ পরবর্তী পর্যায়ে অবশ্য প্রয়োজন পড়বে আধার ভেরিফিকেশনের৷ এভাবে, সমস্ত প্রক্রিয়াটি পূর্ণ হলে খোলা যাবে অ্যাকাউন্টটি৷

The post কীভাবে খুলবেন এসবিআইতে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট? দেখুন একনজরে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tRLQWR
via IFTTT

Comments