বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়
কলকাতা: দুর্ঘটনা নাকি, আত্মহত্যার সময় দেবে উত্তর। কিন্তু আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টলিউডের টেনি দা। নিজের ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়। আজ শনিবার সন্ধে সাতটা নাগাদ, গল্ফ গ্রিনে তাঁর ফ্ল্যাটের নিচে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর প্রতিবেশীরা। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ।
আশঙ্কাজনক অবস্থায় অভিনেতাকে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, মাথায়, হাতে ও পায়ে গুরুত্বর চোট পেয়েছেন তিনি।
প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, নিজের ফ্ল্যাটের তিনতলার বারান্দা থেকেই নীচে পড়েছেন তিনি। তবে বিষয়টা খতিয়ে দেখছেন পুলিশ।
The post বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcDKk9
via IFTTT
Comments
Post a Comment