নদীবক্ষে রয়্যাল বেঙ্গল পেটানোর তদন্ত শুরু বন দফতরের

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাঘকে খুঁচিয়ে খুনের ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। বনদফতর রুখতে পারেনি মানুষের এমন পাশবিক ‘কীর্তি’। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাঁতরে নদী পেরনো এক রয়্যাল বেঙ্গলকে বাঁশ দিয়ে পেটানোর ভিডিও। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পরে গিয়েছে ভিডিওটিকে ঘিরে।

বনদফতর সূত্রে খবর, ঘটনা দুই তিন দিন আগের। ভিডিওটিতে কি দেখা যাচ্ছে? দুই মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে নদীতে একটি ট্রলার থেকে কেউ একজন ভিডিও করছে নদীর। দেখা যাচ্ছে নদীতে কোনও একটি জীব ভেসে ভেসে যাচ্ছে।

আরও পড়ুন: উপত্যকায় পাথর যুদ্ধ রুখতে তৈরি মহিলা CRPF

ভিডিওর শুরুতে বোঝা যাবে না সেটি কি ধরনের জন্তু। ট্রলার ক্রমে ওই প্রাণীর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ছবি পরিষ্কার। প্রাণীটি একটি দক্ষিণরায়। রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরেই আসল ঘটনার সূত্রপাত। ট্রলার ক্রমে এগিয়ে যায় সাঁতার কাটতে থাকা বাঘের দিকে। বাঘ সাঁতার কাটা অবস্থাতেই ট্রলারের এগিয়ে আসা দেখে ডাক ছাড়তে শুরু করে। ঘটনায় বাঘ হয় বিরক্ত, নয় তো বা ভয় পেয়েছে বলেই মনে করা হচ্ছে বন দফতর সূত্রে।

এরপরে বাঘ যখন ট্রলারের একদম সামনে তখন ট্রলারের থেকে এক জনকে দেখা যায় বাঁশ নিয়ে আসতে। তারপর বাকিদের ‘মার মার’ বলে চিৎকার। বাঘ তখন ডাক ছাড়ছে। এদিকে বাঘ পেটানোর মতো বীরত্ব দেখাতে ব্যস্ত ট্রলারের জনা চারেক ‘অমানুষ’।

আরও পড়ুন: ১০ লক্ষ সমর্থকের প্রার্থনা নিয়ে মাঠে নামবে আর্জেন্তিনা

বনদফতরের একটি সূত্রের খবর, ঘটনটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কেঁদো আইল্যান্ডের। এই এলাকাটি প্রায় বঙ্গোপসাগরের মোহনার কাছে। এলাকাটি সুন্দরবনের মূল অঞ্চলের মধ্যই পড়ে। সমুদ্রে যাওয়া ট্রলারগুলি এই পথ দিয়েই যায়। ট্রলারগুলিকে অনুমতিও নিতে হয় ওই পথ দিয়ে যাওয়ার জন্য।

অনেক সময়েই বাঘকে মোহনায় সাঁতার কাটতে দেখা যায়। এটা ওই অঞ্চলের স্বাভাবিক চিত্র। তবে ট্রলার কোনও সময়েই বাঘের গতিপথে আসে না। এই ঘটনা অস্বাভাবিক বলেই মনে করছে রাজ্য বন দফতরের একাংশ। এইভাবে বাঘকে ধাওয়া করা খুবই অন্যায় এবং বন্য প্রাণ আইন বিরোধী বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: জল জটে কলকাতা, বন্ধ জল সরবরাহ

রাজ্য বন দফতরের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, “বাঘ ওখানে এইরকম ভাবেই থাকে। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে বাঘকে এমনভাবে মারার চেষ্টা আইন বিরুদ্ধ। বাঘ আহত হয়েছে বলে খবর আসেনি।” তবে ট্রলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ অবশ্য ঘটনা এখনও পর্যন্ত জানেন না বলে জানিয়েছেন। ভিডিও দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

The post নদীবক্ষে রয়্যাল বেঙ্গল পেটানোর তদন্ত শুরু বন দফতরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tQ7tGR
via IFTTT

Comments