RK NEWS

আগরতলা: শিশুচোর সন্দেহে গণরোষের শিকার হলেন রুজির সন্ধানে উত্তর প্রদেশ ও বিহার থেকে ত্রিপুরায় আসা ৩  ফেরিওয়ালা। প্রচণ্ড মারে ১ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন ২ জন। পশ্চিম ত্রিপুরার মুরাবাড়ি জেলায় ঘটেছে এই ঘটনা। গতকাল সকাল সাড়ে নটা নাগাদ ওই ফেরিওয়ালারা মুরাবাড়িতে আসেন। স্থানীয় বিত্তারবান বস্তি থেকে একটি গাড়ি ভাড়া করেন তাঁরা। কিন্তু সাধারণ মানুষের সন্দেহ হয়, তাঁরা শিশু চুরির উদ্দেশে এসেছেন, তাঁরা তাঁদের মারতে শুরু করেন। ওই ৩ জন ও তাঁদের গাড়ির চালক ত্রিপুরা স্টেট রাইফেলসের ছাউনিতে আশ্রয় নেন। কিন্তু হাজারখানেক লোক তাড়া করে ছাউনিতে ঢুকে পড়ে, পিটিয়ে মারে ১ জনকে। জওয়ানরা শূন্যে ২ রাউন্ড গুলি চালিয়ে ও ৪ টি কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে সরিয়ে দেন। ততক্ষণে ১ জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন, অন্য ২ ফেরিওয়ালা, তাঁদের গাড়ির চালক ও ১ পুলিশ কনস্টেবল। তাঁদের স্থানীয় জি বি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গুজব ছড়ানো রুখতে গোটা এলাকায় ৪৮ ঘণ্টার জন্য সব মোবাইল ফোনে এসএমএসের সুবিধে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পুলিশ জানিয়েছে, দেখা যাচ্ছে, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব, ফেসবুক, টুইটারের মত সোশ্যাল মিডিয়া থেকে ভুয়ো খবর ও ছবি সর্বত্র ছড়িয়ে পড়ছে, যার ফলে আরও বড় আকারে হিংসা ছড়াতে পারে।

from https://ift.tt/2Mu510v
via IFTTT

Comments