বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: নূন্যতম আর্থিক বরাদ্দ নিয়ে যখন চিন্তায় দেশের কৃষকরা, তখনই খারিফ শস্যের minimum support prices (MSP)- প্রকল্পে ১৫০ শতাংশ আর্থিক বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ খারিফ শস্য ফলনের উপর এই আর্থিক বৃদ্ধি ধার্য৷

চলতি বছরেই কৃষিতে নূন্যতম আর্থিক সাহায্য বা minimum support prices (MSP)- প্রকল্পে অর্থ বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ প্রধান ফসলের ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বাড়বে বলে জানান৷ বর্ষার মরশুমে খারিফ ফসল চাষ শেষ হোলেও বরাদ্দ অর্থ না মেলায় ক্ষোভ জমে কৃষকদের৷ আর্থিক বরাদ্দ ৫০ শতাংশ বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷

এদিকে বর্ষার মধ্যেই প্রায় ২২,১১৫.৯ লাখ হেক্টর খারিফ ফসল প্রস্তুত৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে খারিফ চাষ প্রায় শেষের পথে৷ অথচ এখনও দেখা নেই বর্ধিত MSP-র৷ কৃষি মন্ত্রক জানায়, MSP -কে বিস্তৃত করতে চাইছে কেন্দ্র৷ নীতি(NITI ) আয়োগের আইন মেনে নূন্যতম আর্থিক সাহায্য প্রকল্পকে বেসরককারি সংস্থাগুলির জন্য প্রযুক্ত করার পরিকল্পনা চলছে৷

এপ্রিল মাসেই রাজনাথ সিংয়ের তত্ত্বাবধানে বিষয়টি ছাড়পত্র পায়৷ তাই, MSP -র আর্থিক বরাদ্দের ঘোষণা অনেকটাই দেরিতে হয়৷ সেই কারণেই আর্থিক বরাদ্দা বৃদ্ধি এখনও বাস্তবায়ন করা যায়নি৷ ঠিক সেই মুহূর্তেই শুক্রবার খারিফ ফসলের উপর আর্থিক হার বৃদ্ধি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী জানাচ্ছেন, তাঁর এই ঘোষণায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, মহারাষ্ট্রের কৃষকরা লাভবান হবে৷ ইতিমধ্যেই প্রকল্প বাস্তবায়নে ৪০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী৷

মোট ২৩ টি প্রধান চাষের উপর MSP লাগু৷ এর মধ্যেই রয়েছে খারিফ শস্য৷ কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আর্থিক বরাদ্দ দেরিতে হলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা৷ কারণ, MSP-র আশ্বাসেই খারিফ চাষে শেষ হয়েছে বিভিন্ন রাজ্যে৷

অথচ, নূন্যতম আর্থিক সাহায্যের বর্ধিত পরিমান পাওয়া তো দূরের কথা, কোনওরকম অর্থই চাষিরা পাননি৷ যা বিজেপি সরকারের বিরাট বিফলতা৷ লোকসভা নির্বাচনের আগে এই ধরণের আশ্বাস করাটাই অযৌক্তিকও বলেন সমালোচকরা৷ সেই সমালোচকদের কড়া জবাব দিলেন মোদী৷

The post বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KkESEI
via IFTTT

Comments