বর্ষা জাঁকিয়ে বসার আগেই করুণ দশা মোদীর দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের
নয়াদিল্লি: উদ্বোধন হয়েছে বেশিদিন হয়নি, আর তারই মধ্যে করুণ ছবিটা বেরিয়ে পড়ল দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের৷ বৃষ্টি শুরু হতে না হতেই তাকে দায়ী করা হল এই এক্সপ্রেসওয়ের ফাটলের জন্য৷
সূত্রের খবর, দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে এদিন ফাটল দেখা দেয় বড়সড়৷ যার পুনর্সংস্কারের কাজে নেমেও পড়েছে ইঞ্জিনিয়াররা৷ পাশাপাশি এই এক্সপ্রেসওয়ের জন্য তৈরি আন্ডারপাসেরও একই ছবি, যেখানে ক্রমশই জল জমছে৷ যার ফলে রাস্তা পারাপারে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথযাত্রীদের৷ বৃষ্টির শুরুতেই এই অবস্থা হলে ভরা বর্ষায় এদের কি পরিণতি হবে তা ভেবেই আশঙ্কায় আমজনতা৷
পড়ুন: বক্তব্যে ঐতিহাসিক তথ্যে ভুল! সমালোচনার মুখে মোদী
প্রসঙ্গত, এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয় গত ২৭ মে৷ ইস্টার্ন পেরিফেরল এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ঠিক আগেই এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যার জন্য হয়েছিল চোখ ধাঁধানো রোড শো-ও৷
দিল্লি-মীরাটের দূরত্ব কম সময়ে অতিক্রমের জন্যই এই এক্সপ্রেসওয়ের নির্মাণ৷ কিন্তু তার এমন হাল ক্রমশই দুশ্চিন্তায় ফেলছে দিল্লিবাসীকে৷ বর্ষা পুরোপুরি জাঁকিয়ে বসলে কি অবস্থা হতে পারে তা ভেবেই যেন ভয় বাড়ছে ক্রমশই৷
The post বর্ষা জাঁকিয়ে বসার আগেই করুণ দশা মোদীর দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IB6M9I
via IFTTT
Comments
Post a Comment