লাইনচ্যুত ট্রেনের কামরা, আহত তিন যাত্রী
স্টাফ রিপোর্টার, বর্ধমান: অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শতাধিক রেলযাত্রী। শুক্রবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম থেকে বাঁকুড়াগামী বিডিআর রেল পথের লোকাল ট্রেন ছাড়ে৷
এরপরই ট্রেনটি কিছু দূর যাওয়ার পর মাঠনসীপুর এবং বোগড়া ষ্টেশনের মাঝে আচমকাই ট্রেনের একটি বগি লাইনচুত্য হয়ে যায়। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন: রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার
প্রাণের ভয়ে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নামতে শুরু করে। ঘটনায় আহত হয় তিন যাত্রী৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।
ওই ট্রেনের যাত্রী তথা আইনজীবী সেখ জসিমুদ্দিন আহমেদ জানিয়েছেন, মশাগ্রাম ষ্টেশন ছেড়ে আসার পর দুটি ব্রীজ পার করেই ট্রেন থেকে একটি বিকট আওয়াজ উঠতে থাকে। এই অবস্থাতেই ট্রেনটি প্রায় দেড় কিমি যায়। তারপর বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় যায় ট্রেনের বগিটিতে। ট্রেনের এই অবস্থায় রীতিমত অসহায় অবস্থার মধ্যে পড়েন যাত্রীরা। পানীয় জল ও খাবার নিয়ে সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: মহিলা কমিশনের চেয়ারপার্সন
ট্রেনের গার্ড ও চালক জানিয়েছেন, তাঁরা রেল কর্তৃপক্ষে খবর পাঠিয়েছেন৷ প্রায় ঘণ্টা চারেক সময় লাগবে ট্রেনের বগিকে ফের লাইনে তুলতে। এই অবস্থায় যাত্রীরা মাঠের মাঝ দিয়েই সড়কপথের দিকে এগোতে থাকেন বিকল্প যানের লক্ষ্যে। জানা গেছে, এই ঘটনায় ৩জন যাত্রী আহত হন।
The post লাইনচ্যুত ট্রেনের কামরা, আহত তিন যাত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yRIBnQ
via IFTTT
Comments
Post a Comment