অক্ষর ভেল্কিতে ১৫১ শেষ উইন্ডিজরা
নর্দাম্পটন: ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজে ২০৩ রানের বড় ব্যবধানে জিতল ভারত৷ পৃথ্বী শ, হনুমা বিহারীদের অনবদ্য ব্যাটে ৩৫৪ রানের পাহাড় গড়ে ‘বয়েজ ইন ব্লু’ ৷ জবাবে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলদের বোলিংয়ের সামনে মাত্র ৩৭.৫ ওভারে ই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানরা৷
শুক্রবারের নিয়মরক্ষার ম্যাচটিতে ৯.৪ ওভার বল করে দুটি মেডেন সহ ৪টি উউইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল৷ চন্দ্রপল হেমরাজ এবং সুনীল আমব্রিস ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান ৩০-এর ঘরে পৌঁছতে পারেননি৷ ৩৫৪ রান তাড়া করতে নেমে হেমরাজই যা কিছুটা লড়াই করলেন৷ ৪৬ বলে ৪৩ রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলেন উইন্ডিজ ওপেনার৷
অপর ক্যারিবিয়ান ওপেনারকে প্রথম বলেই প্যাভিলিয়নের রাস্তা দেখান চাহার৷ মাত্র এক রান করে ইশান কিষাণের হাতে রান আউট হন ক্যারিবিয়ান ‘এ’ দলের উইকেট কিপার ক্যাপ্টেন ডেভন থমাস৷ ‘বয়েজ ইন ব্লু’র পেসার দীপক চাহার ৫ ওভার বল করে ২১ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন৷ শঙ্কর , গৌতম এবং হুডা যথাক্রমে একটি করে উইকেট পেয়েছেন৷
প্রথম ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানের মধ্যেই দু’উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড় ‘বয়েজ ইন ব্লু’৷ ইংল্যান্ড সফরে ত্রিদেশীয় একদিনের সিরিজের শেষ লিগ ম্যাচে পৃথ্বী এবং হনুমার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত৷ ফাইনালে জায়গা করে নেওয়া ভারতীয় ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ৬ উইকেটে ৩৫৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে৷
ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চানানো ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় গত ম্যাচের শতরানকারী মায়াঙ্ক আগরওয়ালকে সরিয়ে ঋষভ পন্তকে ওপেন করতে পাঠান৷ মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ঋষভ৷ অধিনায়ক শ্রেয়স তিন নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে ব্যর্থ হন৷
হনুমা বিহারিকে সঙ্গে নিয়ে অপর ওপেনার পৃথ্বী শ প্রাথমিক বিপর্যয় রোধ করেন৷ তৃতীয় উইকেটের জুটিতে ১৬০ রান যোগ করেন দু’জনে৷ পৃথ্বী ৯০ বলো ১০২ রান করে আউট হন৷ তিনি ১৬টি চার মারেন৷ ১৩১ বলে ১৪৭ রান করে হনুমা ইনিংসের শেষ বলে রানআউট হন৷ তিনি ১৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান৷ ২ জুলাই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে ভারত৷
The post অক্ষর ভেল্কিতে ১৫১ শেষ উইন্ডিজরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lGiln8
via IFTTT
Comments
Post a Comment