69 ‘পজিশনে’ টাকা না পারলেও আপনি পারবেন!
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে দাম কমছে টাকার। কমতে কমতে ৬৮ টাকা ৪৭ পয়সায় এসে থেমেছে। এর আগে ৬৯ টাকা ২০ পয়সা ছিল টাকার দাম। আর সেটাই ছিল রেকর্ড। এর আগে কখনও এত কম হয়নি টাকার দাম। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে তোলপাড় দেশের অর্থনীতি থেকে রাজনীতি। বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শাসক দলকে। এরকম একটা পরিস্থিতির মধ্যেই মজার রসদ খুঁজে পেল কন্ডোম প্রস্তুতকারী সংস্থা Durex.
69 নম্বরটি নিয়ে মজার বিজ্ঞাপন বানিয়েছে ওই সংস্থা। ট্যুইটারে সেই বিজ্ঞাপনের ছবি পোস্ট করা হয়েছে। ট্যুইটে ওই সংস্থা লিখেছে, ‘এই পজিশনে টাকা পারফর্ম করতে পারেনি, তবে আপনি নিশ্চয়ই পারবেন।’ বিজ্ঞাপনেও এই 69 নম্বরটিকে হাইলাইট করা হয়েছে।
এর আগেও এই ধরনের মজাদার বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে জনপ্রিয় এই সংস্থাকে। ‘ফাদার্স ডে’-তে এরা লিখেছিল, ‘যারা আমাদের প্রতিযোগীদের প্রোডাক্ট ব্যবহার করে তাদের ফাদার্স ডে’র শুভেচ্ছা।
তবে এই টাকার এই রেকর্ড দাম পতনের অন্যতম কারণ হল লাগাতার মূল্য বৃদ্ধি। তেল সহ কীটনাশক সার, ওষুধপত্র আরও অন্যান্য দ্রব্যের আমদানিজাত দ্রব্যের জন্যই প্রতিনিয়ত দাম বাড়ার জন্যই টাকার দামের রেকর্ড পতন হয়েছে বলে জানা গিয়েছে ৷ অর্থনীতিতে এর প্রভাবে সরাসরি না হলেও ঘুরপথে পড়ে, এইজন্যই এই অবস্থা৷
Rupee may not perform in this position but you can!
#RupeeAllTimeLow
Buy Now: https://t.co/POmnRjSwWM pic.twitter.com/irpOXlRb1W— Durex India (@DurexIndia) June 28, 2018
The post 69 ‘পজিশনে’ টাকা না পারলেও আপনি পারবেন! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yZ66LY
via IFTTT
Comments
Post a Comment