বেলুড়ে বচসার জেরে ছুরিকাহত যুবক

স্টাফ রিপোর্টার, হাওড়া: বচসার জেরে বেলুড়ে ছুরিকাহত যুবক৷ শুক্রবার রাত নটা নাগাদ বেলুড়ের ধর্মচক্র এলাকায় দুই যুবকের মধ্যে প্রথমে বচসা শুরু হয়৷ পরে, সেটি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়৷

স্থানীয় সূত্রের খবর, শেখ শাহজাদা এবং শেখ নাসিরউদ্দিন (৩০) নামে ওই দুই যুবক একই এলাকার বাসিন্দা৷ দুই যুবকের তর্ক চরমে পৌঁছালে শেখ শাহজাদা নামের ওই যুবক শেখ নাসিরউদ্দিন ওরফে মুন্নাকে হঠাৎই ছুরি দিয়ে আঘাত করে৷

আরও পড়ুন: রোনাল্ডো থেকে এসকোবার, বিশ্বকাপ জোয়ারে গা ভাসিয়ে সতর্কবার্তা পুলিশের

রক্তাক্ত অবস্থায় তাঁকে (শেখ নাসিরউদ্দিন) স্থানীয় ঘুসুড়ি জয়সয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিতসার পর তাকে গুরুতর জখম অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উত্তেজিত জনতা রাস্তায় বেরিয়ে ঘটনার প্রতিবাদ জানান৷ বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷

আরও পড়ুন: ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী

স্থানীয়রা জানান, শেখ শাহজাদা নামের অভিযুক্ত ওই যুবক প্রতিদিনই মত্ত অবস্থায় ঝামেলা করে থাকে৷ সামান্য তুচ্ছ কারণেই সেদিন নাসির উদ্দিনের সঙ্গে তার বচসা বাধে৷ এরপর, ক্রোধে উন্মত্ত হয়ে মুন্নাকে ছুরিকাহত করে সে৷ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ৷ বচসার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি৷ তবে, সবদিকই খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ৷

আরও পড়ুন: পণ্য পরিষেবা কর চালুর করার আগের ১৭ বছরের পথচলা

The post বেলুড়ে বচসার জেরে ছুরিকাহত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IFpg97
via IFTTT

Comments