উপত্যকাবাসীর উপকারে ‘মদদগার হেল্পলাইন’
শ্রীনগর: যে কোনও বিপদে একটা ফোন৷ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য পাবেন উপত্যকাবাসী৷ এই অসামান্য উদ্দেশ্যেই বিশেষ হেল্পলাইন চালু করল CRPF বা কেন্দ্রীয় বাহিনী৷ বিশেষ এই হেল্পলাইনটির নাম ‘মদদগার হেল্পলাইন’৷
ইতিমধ্যেই হেল্পলাইনের সুবিধা পাচ্ছেন কাশ্মীরের আমজনতা৷ বারামুল্লার বাসিন্দা সাগর জানাচ্ছেন, তাঁর ছেলে অসুস্থ ছিল, চিকিৎসার জন্য সাহায্য চেয়ে হেল্পলাইনে ফোন করতেই মিলেছে সমস্ত সুবিধা৷ সাগরের ছেলের চোখে সমস্যা ছিল৷
আরও পড়ুন: জেনে নিন শনিবার বাজারে কত খসবে পকেট থেকে
হেল্পলাইনে ফোন করার পরই তাঁর ফোন ধরা হয়, গোটা বিষয় শোনার পর সাগরের ছেলেকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়৷ ক্রমশই সুস্থ হচ্ছে সে৷ দিনমজুর ফুল মহম্মদ এই হেল্পলাইনের মাধ্যমে একইভাবে উপকৃত৷ দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন তিনি, বন্ধুর মুখে শুনেই ফোন করেন মদদগার হেল্পলাইনে৷ সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচ পান ফুল মহম্মদ৷পাশপাশি এখনও সেনার তরফে খাদ্য রসদ পাচ্ছেন এই দিন মজুর শ্রমিক৷ ২০ কেজি চাল, ৩০ কেজি ডাল ও ২০ লিটার তেল ফুল মহম্মদের পরিবারকে দিয়েছে সেনা৷
আরও পড়ুন: বাজারে সঠিক দাম না পাওয়া বিক্ষোভ আম চাষিদের
মদদগার হেল্পলাইন খোলা থাকে ২৪ ঘণ্টাই৷ ১৪৪১১ নম্বরে ফোন করলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভারতীয় সেনা৷ উপত্যকায় প্রথম এই ধরণের হেল্পলাইনের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ৷ শুধু কাশ্মীরে নয়, দেশজুড়ে যত কাশ্মীরি রয়েছেন তাঁরাও নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে বা সাহায্য পেতে এই নম্বরে ফোন করতে পারেন৷
বিশেষ করে মহিলা ও শিশু সুরক্ষায় বিশেষ তৎপর মদদগার৷ কাশ্মীরিদের পাশপাশি মদদগারে ফোন করতে পারেন অমরনাথ যাত্রী সহ কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকরাও৷ রাস্তায় বা বাড়িতে মহিলারা হেনস্থার সম্মুখীন হোলেও মদদগার তৎপর থাকবে৷ এছাড়াও যে কোনও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অ্যাম্বুলেন্স থেকে ডাক্তার সব সুবিধা দেবে এই হেল্পলাইন৷
আরও পড়ুন: লাইনচ্যুত ট্রেনের কামরা, আহত তিন যাত্রী
উপত্যকার বাইরে থাকা পড়ুয়ারা কোনওরকম বিপদের সম্মুখীন হোলেও রয়েছে মদদগার৷ উপত্যকার উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের জীবন কাটাচ্ছেন কাশ্মীরিরা৷ ভয়ে ছেলেমেয়েদের রাজ্যের বাইরে পড়াশুনার জন্য পাঠাচ্ছেন৷ স্কুল কলেজ বেশিরভাগ সময় বন্ধ থাকায় পড়ুয়ারা বাধ্য হয়েই কাশ্মীর ছাড়ছেন৷
এই পরিস্থিতিতে কাশ্মীরের সঙ্গে তাদের যুক্ত রাখছে মদদগার হেল্পলাইন বলে মনে করা হচ্ছে৷ পাশপাশি, গুলির শব্দে, সেনার বুট, জঙ্গি আতঙ্ক নিয়ে বেঁচে থাকা উপত্যকাবাসীদের কাছেও নতুন অক্সিজেন ‘মদদগার হেল্পলাইন’৷
আরও পড়ুন: রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার
The post উপত্যকাবাসীর উপকারে ‘মদদগার হেল্পলাইন’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lI0zzN
via IFTTT
Comments
Post a Comment