হামলার ৩ ঘণ্টার মধ্যেই কলম ধরলেন সাংবাদিকরা
অ্যানাপোলিস: “Show must go on”-অ্যানাপোলিসের ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকার কর্মীদের সাহস সেই বার্তাই দেয়৷ রক্তাক্ত অফিস, ভাঙচোরা ডেস্কে রক্তের দাগ৷ কিছুক্ষণ আগেই বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৫ সহকর্মীর৷ তবে বয়কট নয়, কলম না থামানোর শপথই নিলেন ক্যাপিটাল গেজেটের ৩ সাংবাদিক৷
কার পার্কিংয়ে বসে লিখলেন নিজেদের দফতরে হওয়া বন্দুকবাজের হামলা৷ শুক্রবারের ক্যাপিটেল গেজেটের বড় বড় হরফে হেড লাইন-‘ফাইভ শট ডেড অ্যাট দ্য ক্যাপিটেল’৷
আরও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়ছে অপেক্ষা
দৃশ্যটা রক্ত ঠান্ডা করে দেওয়ার মতই৷ ঠিক ৩ ঘণ্টা আগে চোখের সামনে গুলিতে ঝাঁঝড়া হয়েছেন সহকর্মীরা৷ ৫ সহকর্মীর দেহ বের করা হয়েছে সবে৷ গোটা অফিস রক্তে মাখা৷ সেই হত্যালীলা চাক্ষুস করার পর আতঙ্ক নয়, বরং ফের কলম ধরার তাগিদ বারল৷

৩ সাংবাদিক নিজেদের ল্যাপটপ নিয়ে বেরিয়ে এলেন, কার পার্কিংয়ে বসেই লিখলেন নিজেদের সংবাদ দফতরে হওয়া বন্দুকবাজের তাণ্ডব৷ উদ্দেশ্য একটাই, যে কোনও প্রকারে কাগজ বেরোবেই৷ ভয়,নিরাপত্তাহীনতা,দুঃখ কোনওকিছুই ছিল না ওই সাংবাদিকদের চোখে৷ শুধু হাত চলছিল ল্যাপটপের কি প্যাডে৷
আরও পড়ুন: ‘মমতার সরকারে মন্ত্রী ছিলাম বলে আমি লজ্জিত’
তিন সাংবাদিক লিখলেন, তিন চিত্র সাংবাদিক ছবি তুলে গেলেন৷ সেই ছবি, লেখাই হামলার পরের দিন ক্যাপিটেল গেজেট জুড়ে ছাপা হল৷ নিজেদের মর্মান্তিক ঘটনা লিখলেন নিজেরাই৷ ক্যাপিটেলের সম্পাদক জিমি ডিবাটসের ট্যুইট-‘আমরা শোকাহত, কিন্তু হেরে যাইনি, ওরা আমাদের হারাতে পারবে না, কলম চলবেই’৷ ফলস্বরূপ-শুক্রবার ৪০ পাতার ক্যাপিটেল গেজেট পড়লেন গোটা বিশ্বের মানুষ৷ যার অধিকাংশ জুড়েই রইল ক্যাপিটালে বন্দুকবাজের হামলা৷
আরও পড়ুন: উপত্যকাবাসীর উপকারে ‘মদদগার হেল্পলাইন’
ক্যাপিটাল অফিস হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ সন্দেহভাজন, ৩৮ বছরের শ্বেতাঙ্গ জারোড রামোস হত্যালীলা চালায় বলে মনে করছে ক্যাপিটালের নিজস্ব সূত্র৷ পুলিশের উপর ভরসা রাখলেও হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে খোদ ক্যাপিটাল গেজেট৷
আরও পড়ুন: রাস্তায় কোটি টাকা কুড়োতে ব্যস্ত এলাকাবাসী
The post হামলার ৩ ঘণ্টার মধ্যেই কলম ধরলেন সাংবাদিকরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lGiw1M
via IFTTT
Comments
Post a Comment