জিএসটি বিরোধী নই, টুইটে তৃণমূল সাংসদ

স্টাফ রিপোর্টার, কলকাতা: জিএসটি’র মূল লক্ষ্যকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস৷ সেই সমর্থন বজায় থাকবে৷ কিন্তু অপটু বাস্তবায়নের বিপক্ষে দল৷ গুডস্ অ্যান্ড সার্ভিস ট্যাক্সের (জিএসটি) এক বছর পূর্তিতে দলের অবস্থান স্পষ্ট করলেন সাংসদ ডেরেক ও’ব্রায়ন৷

ডেরেকের বক্তব্য, ‘‘আমরা সংসদের সিলেক্ট কমিটি এবং স্টেট এমপাওয়ার্ড কমিটি অন ফাইনান্স মিনিস্টার – দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি৷ প্রধান বিষয়গুলি নজরে নিয়ে আসার চেষ্টা করেছি৷’’

রবিবার জিএসটি-এর এক বছর৷ স্বাধীনতার পর সবথেকে বড় অর্থনৈতিক সংস্কার নাকি জিএসটি, ইতিমধ্যেই মোদী সরকার সে প্রচার জোরালো করেছে৷ তবে ‘এক দেশ এক কর’ ব্যবস্থার বিরোধীতা না করলেও, যেভাবে তা চালু করা হয়েছে, সেই পদ্ধতির বিরোধীতা করেই এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পদ্ধতিগত ত্রুটির কথা বারবার বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷

তবে সাধারণ নির্বাচনমুখী দেশে জিএসটির-এক বছরে বিজেপিকে ‘পলিটিকাল মাইলেজ’ দিতে নারাজ তৃণমূল৷ জিএসটি বিরোধীতাকে মূলমন্ত্রের একাংশ বানিয়ে সাধারণ নির্বাচনের প্রচারে নামতে চাইছে রাজ্যের শাসক দল৷ মমতা যে ফেডারেল ফ্রন্টের স্বপ্ন দেখছেন, তা যদি সত্যি হয়, জিএসটি-এর অপটু বাস্তবায়নকে তারা ইস্যু বানাবে৷

Tweet Embed:

The post জিএসটি বিরোধী নই, টুইটে তৃণমূল সাংসদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lIPDlu
via IFTTT

Comments

Post a Comment