ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী

কলকাতা: না কোনও বাণিজ্যিক সিনেমার শ্যুটিংয়ের অনুমতি মিলবে না বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিশ্বভারতী চত্বরে শুটিংয়ের অনুমতি পেল না প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমার ‘নলিনী, টেগরস ফার্স্ট লাভ’। গত শুক্রবার ছবির পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় বিশ্বভারতী উপাচার্য এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু তাতে আখেরে কোনও লাভ হয়নি। কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও বাণিজ্যিক সিনেমার অনুমতি দেওয়া হবে না।

যদিও একটা সময় একাধিক কমার্শিয়াল সিনেমার শুটিং এর অনুমতি দেওয়া হয়েছে আশ্রম বা বিশ্ববিদ্যালয় চত্বরে। কিন্তু বর্তমানে উপাচার্য ও আশ্রমিকদের অভিযোগ, শান্তিনিকেতনের একাধিক বাড়ি ও ভাস্কর্য রয়েছে, যার মধ্যে বেশ কিছুকে কেন্দ্রীয় সরকার হেরিটেজ ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম উপাসনা মন্দির, ছাতিমতলা, পাঠভবন চত্বর, মৃণালিনী আনন্দ পাঠশালা, কলা ও সংগীত ভবন। কিন্তু বিভিন্ন সময়ে শ্যুটিংয়ের নামে বিশ্বভারতীর এই ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। তাই উপাচার্য সবুজকলি সেন সিদ্ধান্ত নেন শান্তিনিকেতনে কোনও বাণিজ্যিক সিনেমার শুটিংয়ের অনুমতি দেবে না বিশ্বভারতী।

আরও বলুন: সাত পাকে বাঁধা পড়লেন টেলিভিশনের জনপ্রিয় জুটি, দেখুন ছবি

তবে হাল ছাড়ার পাত্র নন পরিচালক। তিনি গোটা বিষয়টা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে জানিয়েছেন। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বলেন, ” স্বপন দত্ত উপাচার্য থাকার সময়, প্রায় এক বছর ধরে স্ক্রিপ্ট-সহ সব কিছু দেখে আমায় বিশ্বভারতীতে শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এখন শুটিং এর অনুমতি দেওয়া হচ্ছে না। যা সত্যি খুব অমানবিক।”

এদিকে নিজের সিদ্ধান্তে নিটল উপাচার্য সবুজকলি সেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, “বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও কমার্শিয়াল সিনেমার অনুমতি দেওয়া হবে না। একমাত্র কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অনুমোদিত সিনেমা বা ডকুমেন্টারি শুটিংয়ের অনুমতির ক্ষেত্রে বিশ্বভারতী সমস্ত দিক বিবেচনা করেই অনুমতি দিতে পারে।”

মারাঠি, ভোজপুরি, পাঞ্জাবির পর এবার বাংলা ভাষাতে ছবি বানাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের এক সুন্দর অধ্যায় ফুটে উঠেবে সেলুলয়েডের পরতে পরতে। আর এখানেই রবীন্দ্রনাথের চরিত্রে দেখা মিলবে সাহেবের। ‘নলিনী’র চরিত্রে অভিনয় করবেন বৈদেহী পরশুরামি।

আরও বলুন:  চুরি করে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়লেন শ্রাবন্তী!

তরুণ রবির জীবনের এক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি নিজের চিত্রনাট্যে তুলে ধরতে চলেছেন। এ কাহিনি মারাঠি কন্যা আন্না তড়খড়ের। কবির কাছে যিনি নলিনী। তৎকালীন বোম্বাই শহরে থাকার সময় এই ‘নলিনী’ অধ্যায়ের সূত্রপাত হয়েছিল। বাড়ির আদেশ ছিল, বিলেত যেতে হবে। সেই জন্যই বোম্বাই গিয়েছিলেন ১৭ বছরের রবি। লাজুক ভাইয়ের সঙ্গে বন্ধু আত্মারাম পান্ডুরং তড়খড়ের আলাপ করিয়ে দেন সত্যেন্দ্রনাথ। তাঁর সূত্রেই রবীন্দ্রনাথের আলাপ আন্না তড়খড়ের সঙ্গে। বয়সে রবীন্দ্রনাথের থেকে বছর তিনেকের বড় ছিলেন আন্না। পড়াশোনা করা চোস্ত মেয়ে। কিশোর রবিকে ইংরেজিতে ও বিলেত যাওয়ার জন্য সড়গড় করার দায়িত্ব নিয়ে, কিশোর কবির প্রতিভাতেই মুগ্ধ হয়ে যান তিনি।

কবিকাহিনী থেকে এক একটি কবিতা ইংরেজিতে অনুবাদ করে শোনাতেন রবীন্দ্রনাথ। আর তত মুগ্ধতা জড়িয়ে ধরত আন্নাকে। কিশোর কবিকে শেখাতে এসে বিরল প্রতিভায় যেন অবশ হয়ে যান আন্না। শুরু হয় সম্পর্কের এক অন্য রসায়ন। সিনেপাড়ার গুঞ্জন, শুধু বাংলায় নয়! ‘নলিনী টেগরস ফার্স্ট লাভ’’ তৈরি হবে মারাঠি ও ইংরাজি ভাষাতেও।

বছর শেষে সেপ্টম্বরে এই ছবির শ্যুটিংয় শুরু করার কথা ছিল। কিন্তু তখন বিশ্বভারতীর অনুমতি ছিল পরিচালকের কাছে। নতুন উপাচার্যের নয়া সিদ্ধান্তে বিশ্বভারতীতে শ্যুটিংয়ের অনুমতি হারিয়েছে পরিচালক। তাই এখন এছবির শ্যুটিং কবে হবে তা সময়ের অপেক্ষা।

The post ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tLxGq2
via IFTTT

Comments