জল জটে কলকাতা, বন্ধ জল সরবরাহ

স্টাফ রিপোর্টার, কলকাতা: যানজট না থাকলেও জল জটে সমস্যায় পড়েছে মহানগর। এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুরসভা সূত্রে। মেরামতির জন্য জল সরবরাহ বন্ধ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে।

শনিবার সকাল ১০ টা থেকে বন্ধ হয়ে গিয়েছে গার্ডেনরিচ পাম্পিং সিস্টেম ৷ ফলে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কলকাতা পুরসভা সূত্রে খবর, ভালভ প্রতিস্থাপন, মেরামতি, পাইপলাইন সংযুক্তিকরণ-সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে গার্ডেনরিচ জল সরবরাহকারী স্টেশনে ৷

আরও পড়ুন: বর্ষা-বন্যায় বিপর্যস্ত কাশ্মীরে স্থগিত অমরনাথ যাত্রা

দক্ষিণের বেশিরভাগ পাম্পিং স্টেশনগুলিতেই জল যায় মেরামতির কাজের জন্য বন্ধ থাকা গার্ডেনরিচ পাম্পিং সিস্টেম থেকে। এর জেরে কালীঘাট, চেতলা, পর্ণশ্রী, বাঁশদ্রোণী, গল্ফ গ্রিন, রানিকুঠি, গার্ডেনরিচ, গড়ফা-সহ গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্লনগরের ছোট পাম্পিং স্টেশনগুলিতে বন্ধ থাকবে জল সরবরাহ ৷

পুরসভা সূত্রে খবর, ২৪ ঘণ্টা সময় লাগবে মেরামতির কাজে । রবিবার ফের স্বাভাবিক হবে জল সরবরাহ পরিষেবা।

আরও পড়ুন: উপত্যকায় জারি বন্যা সতর্কতা

The post জল জটে কলকাতা, বন্ধ জল সরবরাহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tRlpR0
via IFTTT

Comments