‘মুখ্যমন্ত্রীর কাছে পদ ভিক্ষা করছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান’

স্টাফ রিপোর্টার, বহরমপুর: বিজেপিতে যোগ দিয়েই সদ্য ছেড়ে আসা দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হুমায়ুন কবীর৷ রেজিনগরের প্রাক্তন বিধায়কের নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷

কয়েকদিন আগেই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে পদ্ম-শিবিরে নাম লিখিয়েছেন মুর্শিদাবাদের এই সংখ্যালঘু নেতা৷ তার পর শুক্রবার তিনি নিজের জেলায় ফেরেন৷ ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন এই মন্ত্রী৷

আরও পড়ুন: ‘মমতার সরকারে মন্ত্রী ছিলাম বলে আমি লজ্জিত’

এদিন তিনি সরাসরি তোপ দাগেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে৷ হুমায়ুনের অভিযোগ, ধনেখালির কংগ্রেস বিধায়ক বিধানসভার নিজের বিরোধী দলনেতার পদ ধরে রাখতে ব্যস্ত৷ কারণ, ওই পদ চলে গেলে আব্দুল মান্নান অনেক সুযোগ-সুবিধা হারাবেন৷ তাই পদ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষা করছেন বিধানসভার বিরোধী দলনেতা৷

কেন তিনি এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন, সেই কথাও শোনা গিয়েছে রেজিনগরের প্রাক্তন বিধায়কের মুখে৷ তাঁর দাবি, তৃণমূল যেভাবে কংগ্রেস ভাঙাচ্ছে, তাতে যেকোনও সময় কংগ্রেসের বিধায়কদের সংখ্যা তিরিশের নিচে নেমে যাবে৷ তার জেরে বিরোধী দলনেতার পদ হারাতে হবে আব্দুল মান্নানকে৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কংগ্রেসকে না ভাঙানোর জন্য দরবার করছেন৷

আরও পড়ুন: হামলার ৩ ঘণ্টার মধ্যেই কলম ধরলেন সাংবাদিকরা

রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন কবীরের এটাই স্বভাবসিদ্ধ ভঙ্গি৷ তিনি যখন যে দলে থাকেন, তখন বিরোধীদের বিরুদ্ধে লাগাতার তোপ দাগেন৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার পর তিনি কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তোপ দাগতেন৷ কংগ্রেসে ফিরে যাওয়ার পর তৃণমূলের সমালোচনা শুরু করেন৷ এখন তিনি বিজেপিতে৷ তাই স্বাভাবিকভাবেই তিনি কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করেছেন৷ আগামিদিনে আক্রমণের ধার আরও বাড়বে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

আরও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়ছে অপেক্ষা

The post ‘মুখ্যমন্ত্রীর কাছে পদ ভিক্ষা করছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tRlowq
via IFTTT

Comments