‘এই হার জার্মানির প্রাপ্য ছিল’

বার্লিন: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে লজ্জার বিদায়ের পর আত্মসমালোচনায় জার্মান ফুটবলাররা৷ সুইডেন ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল দেওয়া টনি ক্রুজ বলছেন, ‘জার্মান দলের এই হার প্রাপ্য ছিল৷’ ভাগ্যকে দোষ দিচ্ছেন না টনি, নিজেদের হতশ্রী পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলেছেন জার্মান তারকা ফুটবলার৷

জার্মান ফুটবলের আকাশে ২৭ জুন দিনটিকে কালো দিবস হিসেবে ব্যাখা করেছেন ক্রুজ৷ এই দিনেই দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ ব্যবধানে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যায় গত বারের চ্যাম্পিয়ন দল৷

রিয়াল মাদ্রিদ মিডিও ক্রুজ আরও বলেছেন, ‘শুরুতেই এভাবে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে এমন কোনও অঘটনের আঁচ ছিল না৷ নিজেদের সেরাটা বার করে আনতে না পারাতেই বিপদের মুখে পড়তে হয়েছে৷’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে সহজেই ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে চলে যেত পারত জার্মানিব্রিগেড৷ নকআউট নিশ্চিতের ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় থেকে চাপে পড়ে যায় লো’য়ের শিষ্যরা৷ এরপর দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে জোডা় গোল খেয়ে পুতিনের দেশ থেকে বিদায় নেয় জার্মান ব্রিগেড৷

এই প্রসঙ্গে বলতে গিয়ে ক্রুজ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত গোল না পেলে সত্যিই এই জার্মানি দলের নকআউটে যাওয়ার যোগ্যাতা নেই৷ গ্রুপ পর্বে থেকে বিদায়টা আমাদের প্রাপ্য ছিল৷’ গ্রুপের ফাইনাল ম্যাচটি হারা ছাডা়ও প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ০-১ ব্যবধানে ম্যাচ হারে জার্মানি৷

গোল কনভার্ট করতে না পারাকেই জার্মানির হারের পিছনের কারণ হিসেবে ব্যখা করছে ফুটবলমহল৷ তিন ম্যাচে গোলমুখে মোট ৬৭টি শট নিয়েছে জার্মানি৷ যার মধ্যে মাত্র দুটি গোল পেয়েছে ক্রুজরা৷ মারিও গোমেজ,টমাস মুলার, টিমো ওয়েঙ্গার কেউই বিশ্বকাপে আশানুরুপ ফল করতে পারেননি৷ ফিনিশারের অভাবে ডুবতে হয়েছে গোলকানা জার্মানিকে৷

The post ‘এই হার জার্মানির প্রাপ্য ছিল’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tEodSl
via IFTTT

Comments