সপ্তাহশেষে যানজট মুক্ত থাকবে তিলোত্তমা
স্টাফ রিপোর্টার, কলকাতা: যানজট মুক্ত থাকবে সপ্তাহ শেষের মহানগর। এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। এমনিতে সারা সপ্তাহে যানজটে মাঝে মাঝেই নাকাল হতে হয় কলকাতাবাসীকে। শনিবার সেই ঝামেলা থাকবে না বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: উপত্যকায় জারি বন্যা সতর্কতা
যানজট কলকাতার মানুষের নিত্যদিনের সঙ্গী। কিছু না হলে প্রত্যেক দিন অন্তত আধ ঘণ্টা মানুষের ট্রাফিকে মধ্যে কাটে। তার উপর বাসের ইচ্ছাকৃত ধীর গতি, অটোর লাইন এসবের ঝক্কি থাকেই।
শনিবার সেদিক থেকে সব সময়েই এই গাড়ির চাপ হালকা থাকে। কারণ এদিন বেশীরভাগ স্কুল, কলেজ, সরকারি অফিস হাফ ছুটি হয়ে যায়। আইটি সেক্টরে শনিবার বন্ধ থাকে অফিসগুলি। সেদিক থেকে উইকএন্ড মোটামুটি গাড়ি চলাচল স্বাভাবিক থাকে। আজকের দিনটিও তেমন।
আরও পড়ুন: গুজরাত,মহারাষ্ট্রে ধেয়ে আসছে সাইক্লোন
কারণ কোনও রকম শনিবার সপ্তাহ শেষের যানজট সমস্যা কম থাকার পাশাপাশি বিশেষ কোনও মিটিং মিছিল নেই মহানগরে। বেলা ১১ তা নাগাদ একটি রাজনৈতিক জমায়েত রয়েছে ‘Y’ চ্যানেলে। সেটা শনিবারের রাস্তাকে গতিহারা করবে না বলে জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
এদিন সকালবেলা বিদ্যাসাগর সেতুতে একটি লড়ির কন্টেনার উলটে যায়। এর জেরে কিছুটা যান চলাচল ব্যহত হয়েছে। কন্টেনার সরানোর কাজও প্রায় শেষের দিকে বলে জানাচ্ছে ট্রাফিক পুলিশ। যান চলাচলও কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
আরও পড়ুন: রাশিয়ান হুলিগানদের নজর এবার ব্রিটিশ সুন্দরীদের উপর
The post সপ্তাহশেষে যানজট মুক্ত থাকবে তিলোত্তমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yYDOkI
via IFTTT
Comments
Post a Comment