উর্দুতে রামায়ণ লিখে নজির গড়লেন মুসলিম মহিলা
কানপুর: আকবরের সেই রাজ দরবার৷ যেখানে পাশপাশি বসে মুসলিম ও হিন্দু সাহিত্যিক৷ সেই মেলবন্ধনেই ভারতের সাহিত্য চর্চা শীর্ষে পৌঁছয়৷ ইতিহাস ক্রমবর্ধমান৷ সেই অতিতই যেন ফিরে এল, কানপুরের মাহি তালাত সিদ্দিকি উর্দুতে লিখে ফেললেন রামায়ণ৷ নজিরবিহীন ভাতৃত্বের বার্তা দিতে গোটা ধর্মগন্ত্র লিখলেন সিদ্দিকি৷
মুসলিম সম্প্রদায়ের মানুষকে রামায়ণ সম্পর্কে জানাতে চান মাহি তালাত সিদ্দিকি৷ পেশায় চিকিৎসক এই মুসলিম মহিলা কানপুরের নগর এলাকার বাসিন্দা৷ হঠাৎ উর্দুতে রামায়ণ কেন? সিদ্দিকি জানাচ্ছেন, ২ বছর আগে হিন্দু প্রতিবেশী বদরি নারায়ন ত্রিবেদী সিদ্দিকিকে রামায়ণ উপহার দেন৷ তখনই রামায়ণ উর্দুতে লেখার সিদ্ধান্ত নেন৷ সিদ্দিকির মতে, ‘ পৃথিবীর প্রত্যেক ধর্মগ্রন্থের বার্তাই এক, শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার কথাই প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা৷ কোরান, গ্রন্থসাহেব বা রামায়ণের কাহিনী বা প্রেক্ষাপট ভিন্ন হোলেও বিশষয়বস্তু এক, রামায়ণ পড়ে সেই বিষয়টিই আরও গাঢ় হয়, সিদ্ধান্ত নিয়ে ফেলি উর্দুতেই রামায়ণ লিখব, মুসলিম সম্প্রদায়ও জানবে রামায়ণের বার্তা’৷
আস্ত রামায়ণ উর্দুতে লিখতে দেড় বছর সময় লেগেছে৷ কাহিনী ও প্রেক্ষাপট এক রেখেই রামায়ণের মূল বার্তা উর্দুতে লিখেছেন সিদ্দিকি৷ মুসলিম সম্প্রদায়ের কথা মাথায় রেখেই ধর্মগ্রন্থটি উর্দুতে লিখেছেন ৷ কারণ, উর্দুর পাশাপাশি হিন্দিতেও বেশ পারদর্শী তিনি৷ হিন্দি সাহিত্য নিয়ে স্নাকোত্তরও করেছেন সিদ্দিকি৷ সিদ্দিকির মতে, ধার্মিক একতা বড় শব্দ৷কিন্তু, কাজটাও বড্ড সহজ৷ উর্দু, হিন্দি ২টি ভাষাই সমৃদ্ধশালী৷ শুধু গুরুত্ব পায় মানুষ কোন্ ভাষায় সাবলীল৷ তাইরাজনীতির উর্ধ্বে উঠে ধার্মিক একতা নিয়ে ভাবনার বার্তা মাহি তালাত সিদ্দিকির৷
রাজ্যটা আদিত্যনাথ যোগীর শাসনে৷ উত্তরপ্রদেশের ব্যস্ত নগরী কানপুরেই বিপ্লব করে ফেললেন সিদ্দিকি৷ একতা স্থাপনে সিদ্দিকির লেখা উর্দু রামায়ণকে সাধুবাদ জানিয়েছে হিন্দু সংগঠনগুলিও৷
The post উর্দুতে রামায়ণ লিখে নজির গড়লেন মুসলিম মহিলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N8TwfY
via IFTTT
Comments
Post a Comment