রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হাওড়া: ভারতীয় রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রেল পুলিশ। শুক্রবার হাওড়া ডিআরএম অফিসের কাছ থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম শুভব্রত রায় (৪৯)। বাড়ি কলকাতার বাগুইআটিতে। হাওড়ার আমতার বাসিন্দা প্রত্যয় মাঝিকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক হাজার টাকা অগ্রিম নেন তিনি।

আরও পড়ুন: ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: মহিলা কমিশনের চেয়ারপার্সন

প্রত্যয়বাবুর অভিযোগ, তাঁর সঙ্গে প্রায় চারমাস আগে পরিচয় হয় অভিযুক্ত শুভব্রতর। প্রত্যয়বাবুর কাছে রেলের অফিসার বলে পরিচয় দিয়েছিল শুভব্রত। কথা প্রসঙ্গে প্রত্যয় তাঁর চাকরির কথা জানিয়েছিলেন শুভব্রতর কাছে। সেই মতো শুভব্রত জানিয়েছিল তিনি রেলে চাকরি করে দিতে পারবেন।

এরজন্য ৫ লক্ষ টাকা দিতে হবে। তাই প্রায় ২ মাস আগে প্রত্যয়কে শিয়ালদহে ডেকে পাঠিয়ে তাঁর ভুয়ো মেডিক্যাল টেস্ট করানো হয়। সেখানেই নেওয়া হয় ২৫ হাজার টাকা। নিয়োগপত্র পাওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা বলা হয়। সেইমতো এদিন নিয়োগপত্র দেওয়ার জন্য প্রত্যয় বাবুকে ডাকা হয়েছিল। কথা ছিল হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিংয়ের কাছে নিয়োগপত্র দেওয়া হবে।

আরও পড়ুন: অক্ষর ভেল্কিতে ১৫১ শেষ উইন্ডিজরা

কথা হয়েছিল সেখানে এসে নিয়োগপত্র হস্তান্তর করা হবে৷ কিন্তু এই প্রতারণা চক্রের আগাম খবর পেয়ে সেখানে সাদা পোশাকে রেল পুলিশ হাজির হয় ঘটনাস্থলে৷ সেখানেই শুভব্রত রায়কে হাতেনাতে ধরে ফেলে রেল পুলিশ। ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হবে। হওয়ার সময় হাতেনাতে শুভব্রতকে ধরে ফেলে রেল পুলিশ।

রেল পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, অনেকদিন ধরে তাঁদের কাছে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আসছিল। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছিল। গোপন সূত্রে রেল পুলিশের কাছে খবর আসে এই প্রতারণার ঘটনাটি। এরপর থেকে ট্র্যাক করতে শুরু করে তাঁরা। এদিন দুপুরে ডিল হওয়ার সময় হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে। পরে তাকে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: রাস্তায় কোটি টাকা কুড়োতে ব্যস্ত এলাকাবাসী

The post রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lHJUw9
via IFTTT

Comments