সাংসদের বাড়ি থেকে অপহৃত পুলিশ কর্মীদের খোঁজ মিলল
রাঁচি: বিজেপি সাংসদ কারিয়া মুন্ডার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল তিন পুলিশকর্মীকে৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ শুক্রবার সকালে এদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ সাংসদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তিন জন৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘটনার সঙ্গে খুন্তি জেলার পাথালগারহি আন্দোলনের সমর্থকদের যোগ রয়েছে৷
এরআগে, মঙ্গলবার, সাংসদের বাড়ি থেকে অপহরণ করা হয় ৩ জন সশস্ত্র পুলিশ কর্মীকে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বিজেপির সাংসদ কারিয়া মুন্ডার বাড়িতে৷ ৩ জন সশস্ত্র পুলিশ কর্মীর অপহরণের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায়৷ ঘটনার সঙ্গে খুন্তি জেলার পাথালগারহি আন্দোলনের সমর্থকদের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।
পড়ুন: BREAKING- ফের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ সফল ভারতীয় সেনা, খতম ৫ জঙ্গি
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের খুন্তি জেলার পাতালগারহি আন্দোলনে সামিল হয়েছেন উপজাতি অধ্যুষিত এলাকার ২০০০ জন। তাঁদের দাবি , সমান্তরাল সরকার ও সমান্তরাল অর্থ ব্যবস্থার। ওই এলাকায় সমান্তরাল অর্থব্যস্থা যাতে রাষ্ট্র চালু করে তার জন্য বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন তারা৷
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আর কে মালিক জানিয়েছেন, লোকসভা সাংসদ কারিয়া মুন্ডার বাড়িতে মোতায়েন সশস্ত্র পুলিশ রক্ষীদের অপহরণ করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণকারীরা পাতালগারহি আন্দোলনের সঙ্গে যুক্ত।
পুলিশ কর্মীদের সঙ্গে থাকা অস্ত্রও নিয়ে পালায় অপহরকারীরা। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বাড়িতে ছিলেন না সাংসদ। এদিকে অপহৃত পুলিশদের উদ্ধার করতে শুরু হয় এলাকা জুড়ে তল্লাশি। উল্লেখ্য, এই ঘটনার আগে, ঝাড়খণ্ডের পাতালগাডি আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।
The post সাংসদের বাড়ি থেকে অপহৃত পুলিশ কর্মীদের খোঁজ মিলল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KtjNEc
via IFTTT
Comments
Post a Comment