উপত্যকায় জারি বন্যা সতর্কতা
শ্রীনগর: ফুঁসছে রাজৌরির দারহালি নদী৷ বিপদসীমারর উপরে ঝিলমও৷ বৃষ্টি অনবরত৷ পরিস্থিতি মোকাবিলায় উপত্যকা জুড়ে জারি হাই অ্যালার্ট৷ বন্ধ স্কুল,কলেজ সরকারি দফতর৷
আরও পড়ুন: সমুদ্র উপকূল দুই রাজ্যে ধেয়ে আসছে সাইক্লোন
শনিবার সকাল থেকে ক্রমশই বাড়ছে জলস্তর৷ পেহলগাওয়ের পরিস্থিতিও একইরকম৷ অমরনাথ যাত্রীদের অন্যতম ক্যাম্প পহেলগাঁও৷ ভারী বৃষ্টির জেরে আপাতত স্থগিত অমরনাথ যাত্রা৷
কাশ্মীর ডিভিশনের সর্বত্র জারি সতর্কতা৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সঙ্গমে ২১ ফুট উপর দিয়ে বইছে ঝিলম৷ রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ দফতরের তরফে স্থানীয়দের নিরাপদে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷
আরও পড়ুন: রাশিয়ান হুলিগানদের নজর এবার ব্রিটিশ সুন্দরীদের উপর
রাম মুন্সিবাগে মারাত্মক রূপ নিয়েছে ঝিলম৷ ইতিমধ্যেই শহরটি ঝিলমের ১৩ ফুট নীচে রয়েছে৷ বন্যার ভয়বহতা গ্রাস করার আগেই উপত্যকাবাসীকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে তৎপর প্রশাসন৷
গত কয়েকবছর ধরে ভারী বৃষ্টির জেরে বন্যা বিধ্বস্ত হয় কাশ্মীরের একাধিক এলাকা৷ এবছরও মারাত্মক বর্ষার জেরে বিধ্বস্ত উপত্যকা৷ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী অনন্তনাগে মোট ৬৩ এমএম বৃষ্টি হয়েছে৷
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর কাছে পদ ভিক্ষা করছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান’
২০১৪ সালের ভয়ানক বন্যার সম্মুখীন আর হতে চায় না কাশ্মীর৷ সেই বছর মারাত্মক বন্যায় প্রান হারিয়েছিলেন ৩০০ মানুষ৷ গৃহহীন হন কয়েক হাজার৷ তারপর থেকেই বন্যা পরিস্থির উপর বিশেষ নজরদারি শুরু করে কাশ্মীর প্রশাসন৷
The post উপত্যকায় জারি বন্যা সতর্কতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lGUbsB
via IFTTT
Comments
Post a Comment