রোনাল্ডো থেকে এসকোবার, বিশ্বকাপ জোয়ারে গা ভাসিয়ে সতর্কবার্তা পুলিশের

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বিশ্বকাপে মেতে আছে মহানগর। সন্ধ্যা হলেই মোবাইল থেকে বাড়িতে টিভিতে কলকাতার আমজনতা প্রস্তুত হচ্ছে নিজের প্রিয় দলের খেলা দেখার জন্য। কারোর মুখে ভরা টেনশন।

কেউ শুধুই গা ভাসিয়েছে ফুটবল বন্যায়। ফুটবলের এই আনন্দে গা ভাসিয়েছে কলকাতা পুলিশও। নিত্যদিন হরেক পোস্ট করে তারা ভরাচ্ছেন তাঁদের ফেসবুকের দেওয়াল।

আরও পড়ুন: জিএসটি বিরোধী নই, টুইটে তৃণমূল সাংসদ

পুলিশ মানেই ভয়ঙ্কর কিছু। ‘মামা’ দেখলেই আম জনতার মনে পালাই পালাই ভাব আসে। আর কলকাতা পুলিশের নামে ভয়ঙ্কর ধারনা আছে মানুষের। ‘পুলিশ কাজ করে না’ এমনও ভাবেন অনেকেই। এই ভুল ধারনা চোকাতেই ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে কলকাতা পুলিশ।

বিভিন্ন সময়ে তাঁদের কাজের ছবি, ভিডিও সম্পূর্ণ বিবরণ দিয়ে তুলে ধরেন তারা। গত ১৪ জুন থেকে ‘ফুটবলের মক্কায়’ লেগেছে ফুটবল ঝড়। সেই ঝড় আছরে পরেছে কলকাতা পুলিশের সদরেও। মানুষকে বিভিন্ন বিষয়ে সতর্ক করতে তাঁরা হাজির হয়েছেন ফুটবল বিশ্বকাপের ‘ডেমো’ নিয়ে।

আরও পড়ুন: ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী

সেখানে কখনও ট্রাফিক পেনাল্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে মেসির পেনাল্টি মিসের ছবি, কখনও গাড়ি চালানোর সতর্কীকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে সিআর সেভেনের ছবি। সঙ্গে একটি করে ‘পাঞ্চ লাইন’।

যেমন ২৯ জুনের কলকাতা পুলিশের পোস্ট ছিল ক্রিস্তয়ানো রোনাল্ডোকে নিয়ে। সেখানে একজন বিনা হেলমেটে বাইক চালিয়ে যাচ্ছেন। আর পাশেই দেওয়া হয়েছে সিআর সেভেনের একটি বাতাসে ভেসে থাকা অবস্থায় শট নেওয়ার ছবি। পাঞ্চ লাইন হিসাবে লেখা হয়েছে ‘ফালতু কেন ঝুঁকি নেবেন, সবাই কি আর cr7?’

আরও পড়ুন: পণ্য পরিষেবা কর চালুর করার আগের ১৭ বছরের পথচলা

অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে এমন ঝুঁকি নেওয়া পর্তুগিজ ফুটবল তারকাকেই মানায়, আপনি একজন নিতান্তই সাধারন মানুষ। আপনার হেলমেট না নিয়ে মেওন অকারন ঝুঁকি নেওয়া একেবারেই সাজে না। এর থেকে হেলমেট পরে গাড়ি চালানো ভালো।

আবার হলুদ সবুজ বেল্ট, সিগন্যাল ব্যবহার করে লেখা হয়েছিল;, ‘সাবধানের নেইমার’। অর্থাৎ ট্রাফিক আইন সাবধানে মেনে চলুন, তাহলে আপনারই ভালো হবে। এক ঢিলে দুই পাখি মারা হল। পাঞ্চ লাইনে রইলেন ব্রাজিলের বিশ্বকাপ ঘরা,আবার দেওয়া হল পুলিশের তরফে সতর্ক বার্তা।

আরও পড়ুন: আধার-প্যান লিংকের সময়সীমার শনিবার শেষ, কী করবেন এরপর!

এই পোস্ট নিয়ে আবার বিতর্কও হয়েছিল। এক সোশ্যাল মিডিয়ায় দাবি করে বসেন ওই পোস্ট নাকি কলকাতা পুলিশ তার থেকে ‘চুরি’ করেছে। ফেসবুকেই ঘটনার বিশ্লেষণ করেছিল কলকাতা পুলিশ।

আবার ২৬ জুন বিশ্ব ড্রাগ বিরোধী দিবস উজ্জাপন করতে ব্যবহার করা হয়েছিল ১৯৯৪ ফুটবল বিশ্বকাপে এসকোবারের আত্মঘাতী গোলের ঘটনা। আমেরিকার বিরুদ্ধে কুখ্যাত আত্মঘাতী গোল করেন এসকোবার। এই গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় কলম্বিয়া।

আরও পড়ুন: ৩৯ কোটির মাদক সহ কলকাতা থেকে গ্রেফতার পাঁচ চিনা নাগরিক

ঘটনার জেরে নিজের দেশে ভিলেন হয়ে গিয়েছিলেন। নিজের বাড়িতেই তাঁকে খুন হতে হয় তাঁকে। ড্রাগ নেওয়া এমন আত্মঘাতী গোলেরই সমান। অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে আনা। সেটাই স্পষ্ট হয়েছিল কলকাতা পুলিশের এই ফেসবুক পোস্টে।

 

কলকাতা পুলিশের এই ফুটবল যাত্রা শুরু হয়েছিল মেসির পেনাল্টি মিসের মাধ্যমে। সেখানে বলা হয়েছিল মেসিও পেনাল্টি মিস করতে পারেন, কিন্তু ট্রাফিক আইন ভাঙলে কলকাতা পুলিশ পেনাল্টি নেবেই। ছাড় পাওয়া যাবে না। এর মাধ্যমে কলকাতা পুলিশ ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়েছিল।

আরও পড়ুন: ঘোষণা হল ২০১৯-এর উচ্চমাধ্যমিকের রুটিন

আবার বেপরোয়া গতি বোঝাতেও ব্যবহার করা হয়েছিল মেসিকে। এবার মেসির ‘ভগবান’ হয়ে ওঠার পালা। নাইজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত গতিতে বল নিয়ে গিয়ে গোল করেন মেসি। এই উদাহরন টেনে কলকাতা পুলিশের ছন্দ মিলিয়ে পোস্ট, ‘স্পিড লিমিট মানতে হয়, সবাই তো আর মেসি নয়’। অর্থাৎ ওই দুরন্ত গতি এলএম টেনকেই মানায়, আপনার জন্য এই গতি বিপদজনক। তার চেয়ে ‘স্পিড লিমিট’ মেনে গাড়ি চালানোই ঢের ভালো।

আরও পড়ুন: সততার পরিচয় দিলেন পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার

The post রোনাল্ডো থেকে এসকোবার, বিশ্বকাপ জোয়ারে গা ভাসিয়ে সতর্কবার্তা পুলিশের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcUOH1
via IFTTT

Comments