সাইনার পর সিন্ধুর বিদায় মালয়েশিয়া ওপেনে
কুয়ালা লামপুর: পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্তের বিদায়ের সঙ্গে মালয়েশিয়া ওপেনে দৌড় শেষ হয়ে গেল ভারতের৷ শনিবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর কাছে হেরে সাত লক্ষ মার্কিন ডলার মূল্যের মালয়েশিয়া ওপেন সুপার ওয়ার্ল্ড ট্যুর ৭৫০ টুর্নামেন্ট থেকে বিদায় নেন সিন্ধু৷
পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে কেনতো মোমোতার কাছে হেরে মালয়েশিয়া ওপেনে দৌড় শেষ হয় শ্রীকান্তের৷ এক বছরের নির্বাসন কাটিয়ে কোর্টে ফেরার পর থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন জাপানি খেলোয়াড়৷ প্রাক্তন বিশ্বের এক নম্বর শ্রীকান্তকে স্ট্রেট গেমে (২১-১৩,২১-১৩) হারিয়ে ফাইনালে পৌঁছন বিশ্বের ১১ নম্বর মোমোতা৷ ১২ এপ্রিল বিশ্বের এক নম্বর ব়্যাংকিংয়ে পৌঁছেছিলেন শ্রীকান্ত৷ তবে ভারতীয় তারকার বর্তমান ব়্যাংকিং ৭৷ মোমোতার সঙ্গে ন’বারের সাক্ষাতে ছ’বার হারলেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো জয়ী শ্রীকান্ত৷ ভারতীয় তারকাকে হারিয়ে টানা ২১টি ম্যাচ জয়ের নজির গড়েন এই জাপানি খেলোয়াড়৷
আর মহিলা সিঙ্গলসের শেষ চারের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর তাই জু-র বিরুদ্ধে লড়াই করে হার স্বীকার করেন সিন্ধু৷ তিন গেমের লড়াইয়ের পর ১৫-২১, ২১-১৯, ১১-২১ হারেন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় তারকা৷ ৫৫ মিনিটের লড়াইয়ে শেষ হয়ে হায়দরাবাদির দৌড়৷ এর ফলে তাই জু-র কাছে ন’বার হারলেন সিন্ধু৷ এ নিয়ে টানা পাঁচবার৷
প্রথম গেম হারলেও দারুণ লড়াই করে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরে সিন্ধু৷ কিন্ত তৃতীয় গেমে হায়দরাবাদিকে দাঁড়াতেই দেননি বিশ্বের এক নম্বর মহিলা তারকা৷ দ্বিতীয় রাউন্ডেই মহিলা সিঙ্গলস থেকে বিদায় নিয়েছেন সাইনা নেহওয়াল৷ পুরুষ সিঙ্গলসেও বিদায় নিয়েছেন ভারতের অন্য খেলোয়াড়রা৷ ফলে মালয়েশিয়া ওপেনে ভারতীয়দের দৌড় শেষ হয়ে গেল৷
The post সাইনার পর সিন্ধুর বিদায় মালয়েশিয়া ওপেনে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KyuvsV
via IFTTT
Comments
Post a Comment