ঘোষণা হল ২০১৯-এর উচ্চমাধ্যমিকের রুটিন

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রায় এক মাস এগিয়ে এল ২০১৯-এর উচ্চ মাধ্যমিক। গত ৮ জুন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার ফল ঘোষণা করে রাজ্য বোর্ড। সেদিন শুধু ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের পরীক্ষা কবে শুরু হতে চলেছে সেই তারিখটি ঘোষণা করেছিল কাউন্সিল। রুটিনের বিষয়ে কিছু জানানো হয়নি। শুক্রবার সেটাই বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

শুক্রবার ২০১৯ উচ্চমাধ্যমিকের দিনপঞ্জি ঘোষণা করা হয়েছে। দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার দিনপঞ্জিও। ২০১৯ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। প্রথম দিনই থাকছে বাংলা পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা হবে।

এরপরে বিষয়ভিত্তিক পরীক্ষা শুরু হবে। ১ মার্চ অটোমোবাইল, অরগ্যানাইজড রিটেলিং, সিকিউরিটি, , আইটি, এবং আইটিইএস-ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। ২ মার্চ হবে বায়োলজি, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। ৫ মার্চ হবে অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

৬ মার্চ হবে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টসের পরীক্ষা। ৭ মার্চ থাকছে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলজফি, স্যোশিওলজি পরীক্ষা। ৯ মার্চ হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।

১১ মার্চ কেমিস্ট্রি, ইকনমিক্স, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, আরবিয়ান, পার্সি, ফ্রেঞ্চ এই ক’টি বিষয়ের পরীক্ষা হবে। ১৩ মার্চ হবে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

একাদশ শ্রেণীর পরীক্ষাও শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। শেষ হবে মার্চ।

The post ঘোষণা হল ২০১৯-এর উচ্চমাধ্যমিকের রুটিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tGQxU7
via IFTTT

Comments