মোদীর নোট বাতিলের পার্শ্ব প্রতিক্রিয়া! সুইস ব্যাংকে ভারতীয় মুদ্রার ৫০শতাংশ বৃদ্ধি

নয়াদিল্লি: ২০১৪সালে লোকসভা নির্বাচনের সময় বিদেশে জমা ভারতীয়দের কালো টাকা ফেরতের জন্য ভারতীয় জনতা পার্টি বেশ কিছু দাবি তুলেছিল৷ মোদী সরকারে এলে তিনি বহুবার বলেছেন, প্রথমে আলোচনা হত কত গিয়েছে, আর এখন আলোচনা হয় কত ফিরে এসেছে৷ কিন্তু কালো টাকার বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপ ধাক্কা খেল৷

সুইস ব্যাংকের পক্ষ থেকে যে তথ্য তুলে ধার হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত একবছরে ভারতীয়দের সঞ্চিত ধন ৫০শতাংশ বেড়ে গিয়েছে৷ এর আগে এই বৃদ্ধি কমে গেলেও ২০১৭ তা লাফিয়ে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে যা বিরোধী শিবিরের অন্যতম হাতিয়ার হয়ে উঠবে বলে জল্পনা রাজনৈতক মহলে৷

পড়ুন: ব্যাংকের দুর্দিন শেষ হয়নি, বাড়ছে অনুৎপাদক সম্পদ : আরবিআই

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর টানা তিন বছর কালো টাকা কমে আসছিল৷ কিন্তু ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্তের পর হঠাৎ করেই সুইস ব্যাংকে কালো টাকা সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়৷ অর্থাৎ ২০১৬-র নভেম্বর এবং ২০১৭-র মধ্যে সবথেকে বেশি টাকা সুইস ব্যাংকে পৌঁছেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের কথা ঘোষণা করার পর কালো টাকাতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলা হয়েছিল৷

জানা গিয়েছে, সুইস ব্যাংকে ২০১৬ সালে ভারতীয় টাকা ৪৫শতাংশ কমে প্রায় ৪৫০০ কোটি টাকা হয়৷ কিন্তু ২০১৭ সালে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে আবার ৫০শতাংশ এই টাকা বেড়ে গিয়েছে৷ এই অঙ্ক প্রায় ৬৮৯১কোটি টাকা হয়ে যায়৷

তবে এমন নয় যে সুইস ব্যাংকে ভারতীয় অর্থ এই প্রথম বেড়েছে৷ ২০১১ সালে ১২শতাংশ, ২০১৩ সালে ৪৩শতাংশ, ২০১৭সালে ৫০.২শতাংশ বৃদ্ধি পেয়েছিল এই অর্থ৷ আবার ২০০৪সালে তা হয়েছিল ৫৬শতাংশ৷

The post মোদীর নোট বাতিলের পার্শ্ব প্রতিক্রিয়া! সুইস ব্যাংকে ভারতীয় মুদ্রার ৫০শতাংশ বৃদ্ধি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N8wFBf
via IFTTT

Comments