বিয়েবাড়িতে নাচের অপরাধে খুন মহাদলিত যুবক
পাটনা: ভিন্ন জাতের বিয়েতে নাচ করেছে এক মহাদলিত যুবক। সেই অপরাধে গুলি করে খুন করা হল ওই যুবককে। ২২ বছর বয়সী মৃত যুবকের নাম নবীন মাঞ্ঝি। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুর জেলার অভি ছাপরা গ্রামে।
আরও পড়ুন- বেঙ্গালুরু থেকে মাদক এনে কলেজে বিক্রি, গ্রেফতার যুবক
এই ঘটনা ঘিরে মারাত্মক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র গ্রামে। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে গিয়েছে সংঘর্ষ। অনেক বাড়ি এবং গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
মুজফফরপুর শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অভি ছাপরা গ্রাম। বুধবার রাতে ওই গ্রামেরই এক অনগ্রসর শ্রেণীর পরিবারের বিয়ে ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ প্রভাবশালী বলে পরিচিত ওই পরিবারের বিয়েতে নিমন্ত্রিত ছিল না মৃত যুবক। কিন্তু বিয়ের শোভাযাত্রায় সে নাচ করছিল।
আরও পড়ুন- তালের শাঁস বিক্রি করে আকাশ ছোঁয়া লাভ ব্যবসায়ীদের
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিয়ের পাত্রের তুতো ভাই মুকেশ কুমার গুলি করে খুন করেছে নবীনকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সরাইয়া এলাকায় এসডিপিও শঙ্কর ঝা বলেছেন, “ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে থেকে কেউ গুলি চালিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে নবীনের।” যদিও মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছেন এসডিপিও।
আরও পড়ুন- উর্দুতে রামায়ণ লিখে নজির গড়লেন মুসলিম মহিলা
অন্যদিকে যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, তারা পুলিশের কাছে হিংসা এবং লুঠপাটের অভিযোগ করেছে। গ্রামেরই অনেক বাসিন্দা তাদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেছে এবং পরিবারের সদস্যদের মারধোর করেছে বলে অভিযোগ। এই নিগ্রহ থেকে ছাড় পায়নি বিয়ের পাত্র-পাত্রীরাও। শুধু তাই নয়, আটটি মোটর সাইকেল এবং আটটি চার চাকার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ি থেকে নগদ টাকা, সোনার অলঙ্কার, অনেক মোবাইল ফোন এবং অন্যান্য অনেক মূল্যবান সামগ্রী লুঠ করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। এলাকায় শান্তি ফেরাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও শঙ্কর ঝা।
The post বিয়েবাড়িতে নাচের অপরাধে খুন মহাদলিত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KxSs3G
via IFTTT
Comments
Post a Comment