উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়ছে অপেক্ষা
স্টাফ রিপোর্টার, কলকাতা: উত্তরবঙ্গে চলবে ভারি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির জন্য এখন কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে একমাত্র অতিরিক্ত আর্দ্রতা থেকে স্থানীয় ভাবে মেঘ জমে। তবে তাপমাত্রা পারদ তেমন চড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার , দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। সেই বৃষ্টি আজ থেকে বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর এই মুহূর্তে বর্ষার রেখা সমুদ্রপৃষ্ঠ থেকে গিয়েছে জয়সলমীর, কোটা, টিকমাগড়, ডালটনগঞ্জের উপর দিয়ে।
আরও পড়ুন: ‘মমতার সরকারে মন্ত্রী ছিলাম বলে আমি লজ্জিত’
এর পর সেই রেখা এগিয়ে গিয়েছে পূর্ব-দক্ষিণে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দিকে। হাওয়া অফিস এই জানাচ্ছে ৩০ জুন থেকে বর্ষা উত্তরদিকে তার স্বাভাবিক গতি নিয়ে এগিয়ে যাবে। এর জেরে প্রচুর আর্দ্র হাওয়া প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে। এর জেরেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পিং-এ। পয়লা জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারি বৃষ্টিপাতের হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিকিমেও।
তবে দক্ষিণবঙ্গের জন্য বিশেষ কোনও সুখবর দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের অতিরিক্ত আর্দ্র হাওয়া যদি দক্ষিণেও প্রবেশ করে সেখান থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তার আগে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা। আপাতত স্টপ গ্যাপ সময়ের মধ্যে দিয়ে চলছে দক্ষিণবঙ্গের বর্ষা। তবে তাপমাত্রার বিশেষ বাড়বে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: উপত্যকাবাসীর উপকারে ‘মদদগার হেল্পলাইন’
শনিবার সকাল ৬টায় হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ থেকে সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমান ২.২ মিলিমিটার।
হাওয়া অফিস জানিয়েছিল জুলাই মাসে রাজ্যে বেশি বৃষ্টি হতে পারে। তাই আপাতত জুলাই মাসের দিনগুলির দিকেই থাকতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের নেওড়াতে ১০০ মিলিমিটার ও চম্পাসারি ও বক্সাদুয়ারে ৯০ মিলিমিটার, শিলিগুড়িতে ৮০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭০ মিলিমিটার, গজলডোবায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বাজারে সঠিক দাম না পাওয়া বিক্ষোভ আম চাষিদের
নাগড়াকাটা, দমহোনি, বাগডোগরায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিয়ানায় ৪০ মিলিমিটার, মূর্তিতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুমারগ্রাম, হাসিমারা ও বাগরাকোটে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
The post উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়ছে অপেক্ষা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yRJ7SO
via IFTTT
Comments
Post a Comment