অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনও বৃষ্টি বিঘ্নিত
শ্রীনগর: ভিলেন প্রাকৃতিক দুর্যোগ৷ এখনও আটকে রয়েছেন অমরনাথ তীর্থযাত্রীরা৷ প্রবল বৃষ্টির জেরে প্রথম দিনেই স্থগিত করে দেওয়া হয় অমরনাথ যাত্রা৷ সেই পরিস্থিতি অব্যাহত শুক্রবারও৷ গত অর্থাৎ বৃহস্পতিবার পহেলগাঁও ও বানতালে যাত্রা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়৷
বুধবার সন্ধ্যে থেকেই সেখানে শুরু হয় বৃষ্টি৷ আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা কম শুক্রবারও৷ কেননা মৌসম ভবন আরও ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ তীর্থযাত্রীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে৷ এবার প্রায় তিন হাজার তীর্থযাত্রীর মধ্যে ২৩৩৪ জন পুরুষ, ৫২০ জন মহিলা, ২১ জন শিশু এবং ১২০ জন সাধু৷ গত বছর অমরনাথ যাত্রীদের বাসে হামলার ঘটনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো করা হয়েছে৷ তীর্থযাত্রীদের সুরক্ষায় এই প্রথম তাদের গাড়িতে রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজির ব্যবহার করা হয়েছে৷
পড়ুন: বাড়িতে বসেই দেখে নিন এবছরের অমরনাথ
এই প্রযুক্তির সাহায্যে গাড়িগুলিকে ট্র্যাক করা সহজ হবে৷ এছাড়া তীর্থযাত্রীদের সঙ্গে সবসময় থাকছে মোটরসাইকেল স্কোয়াড৷ প্রায় ৪০ হাজার পুলিশ, প্যারামিলিটারি, সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে৷ ২৭ জুন থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে ২৬ অগষ্ট৷ বুধবার কড়া নিরাপত্তায় শুরু হয় অমরনাথ যাত্রা৷ ওই দিন জম্মুর বেস ক্যাম্প থেকে প্রায় তিন হাজার যাত্রীর প্রথম ব্যাচ অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ অমরনাথ যাওয়ার সাধারণত দুটি রুট ব্যবহার করা হয়৷ একটি পহেলগাঁও রুট৷ অপরটি বানতাল রুট৷ এই বানটাল রুটে অমরনাথ যেতে অপেক্ষাকৃত কম সময় লাগে৷
বানতালের থেকে অতিরিক্ত ৪২ কিমি পথ ট্রেক করতে হলেও অধিকাংশ তীর্থযাত্রীর পছন্দ পহেলগাঁও রুট৷ কেননা এটিই হচ্ছে ট্র্যাডিশনার রুট৷ বিকালের মধ্যেই ৪০০ কিমি পথ পেরিয়ে তীর্থযাত্রীরা ভাগ হয়ে পহেলগাঁও ও বানতাল ক্যাম্পে পৌঁছে যান৷ এরপর বৃহস্পতিবার সকালে পরবর্তী ক্যাম্পে যাওয়ার জন্য তাদের রওনা দিতে হত৷ কিন্তু আবহাওয়াজনিত কারণে তা বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রয়েছে শুক্রবারের যাত্রাও৷ শনিবার আকাশ পরিস্কার হলে, যাত্রা শুরুর অনুমোদন দিতে পারে প্রশাসন৷
The post অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনও বৃষ্টি বিঘ্নিত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tBB5IU
via IFTTT
Comments
Post a Comment