হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মন্দাক্রান্তার জাল পোস্ট
স্টাফ রিপোর্টার, কলকাতা: কয়েকমাস ধরে হোয়াটস্ অ্যাপে একটি বিক্রিত গ্রাফিক্যাল ছবি ঘুরছে৷ ছবিতে একাধিক বিজেপি নেতা বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে৷ কেউ বাচ্চা চুরির দায়ে অভিযুক্ত, কেউবা কয়লা কেলেঙ্কারির দায়ে৷ দিলীপ ঘোষ, মুকুল রায়, রূপা গাঙ্গুলী বা বাবুল সুপ্রিয়র ছবি সেখানে জ্বলজ্বল করছে৷
শনিবার ওই পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে কবি মন্দাক্রান্তা সেন দাবি করেন, তাঁর নাম ফটোশপ করে ওই গ্রাফিক্যাল ছবিটিতে বসানো হয়েছে৷ এমন ভাবে বসানো হয়েছে যে, মনে হবে ওই পোস্টটি করেছেন কবি নিজেই৷ তাঁর দাবি, ‘‘অসাধু উদ্দেশ্য নিয়ে কেউ একাজ করেছে৷ আমাকে এক চেনা ব্যক্তি বিষয়টি জানান৷ তারপর আমি জানতে পারলাম৷ ’’
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এরকম ঘটনা কোনও নতুন নয়৷ এবার সেই তালিকায় এবার কবি মন্দাক্রান্তা৷ সকালে আকাশ থেকে পড়েন কবি৷ কী করবেন কিছু বুঝতে পারছিলেন না তিনি৷
তবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তিনি জেনেছেন, গত ছয় মাস যাবৎ নাকি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এটি ছড়ানো হচ্ছে৷ তিনি জানিয়েছেন, এটা কোনও হ্যাকিং নয়৷ কোনও অসাধু চক্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই পোস্ট করেছে৷ বিভিন্ন সাইটে তিনি এবার নজর রাখবেন৷ কবি জানিয়েছেন, ‘‘ভবিষ্যতে এরকম দেখলে এর বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থাও নেবেন’’৷
The post হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মন্দাক্রান্তার জাল পোস্ট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tCOznF
via IFTTT
Comments
Post a Comment