RK NEWS
<strong>গ্লাসগো</strong>: বদলা ছবির শ্যুটিংয়ের জন্যে সম্প্রতি গ্লাসগোতে রয়েছেন অমিতাভ বচ্চন। সেখানেই একদিন একাকী রাস্তায় হাঁটছিলেন বিগ বি। সেইসময় তাঁর পাশে এসে আচমকা একটি গাড়ি দাঁড়ায়। তারপর গাড়ির সওয়ারির অমিতাভকে প্রশ্ন ‘হে সলমন ... কি খবর, কেমন আছ?’ হ্যাঁ ঠিকই পড়েছেন, বিগ বিকে সলমনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন এক ভক্ত। একথা নিজেই জানিয়েছেন বিগ বি। অমিতাভ তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন...I walk the street of Glasgow by myself, until a car drives by and occupant yells out, 'hey, Salman Khan, how you doing?'" <code></code> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="en">T 2850 - I walk the street of Glasgow by myself .. until a car drives by and occupant yells out .. " hey Salman Khan how you doin' .. " <a href="https://t.co/RJ5neJXBaj">pic.twitter.com/RJ5neJXBaj</a></p> — Amitabh Bachchan (@SrBachchan) <a href="https://twitter.com/SrBachchan/status/1012123257347207168?ref_src=twsrc%5Etfw">June 27, 2018</a></blockquote> স্বাভাবিকভাবেই নেটিজেনরা অমিতাভের এই অভিজ্ঞতার কথা শুনে অবাক হয়েছেন। তাঁদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব? তবে বিদেশে এমন অভিজ্ঞতার সম্মুখীন একাধিকবার হয়েছেন বলি তারকারা। গতবছর এক অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনকে প্রিয়ঙ্কা চোপড়া বলে ডাকেন এক ভক্ত।
from https://ift.tt/2ySsLcF
via IFTTT
from https://ift.tt/2ySsLcF
via IFTTT
Comments
Post a Comment