হতাশা কাটাতে জার্মান ফ্যানের প্রতিজ্ঞায় চমক প্রতিবেশীদের
সুভীক কুন্ডু, কলকাতা: ছড়ার লাইনটা একটু পাল্টে দিলে কেমন হয়! পণ করেছেন ভীষ্মলোচন….!! অনেকটা যেন তাই হচ্ছে-‘পণ করছেন কৃশানু বাবাজি…’
কঠিন প্রতিজ্ঞা তার৷ দল না জিতলে আর চুল-দাড়ি কাটব না৷ শোনা যায় ময়দানের কোনও এক ক্লাবকর্তা নাকি তাঁর দল লিগ-শিল্ড না পেলে একমাস হবিষ্যি খেতেন৷ সেদিন অস্ত৷ তবুও ফুটবলের মক্কায় আছে ফুটবল পাগল থুড়ি জার্মান পাগল ভক্ত৷ যার পাগলামি আগেও দেখেছেন পাড়া প্রতিবেশীরা৷ দল হারলেই শুরু হয় তার কঠিন প্রতিজ্ঞা৷ সেটা একেবারে জংলি ভূতের মতো অবস্থা৷
যাই হোক কিছুতেই কিছু যায় আসেনা বিশ্বকাপে ‘গোলকানা’ জার্মানির ফ্যান কৃশানু চন্দের৷ মুলার-ওজিলদের হারে আর পাঁচজন জার্মান ভক্তের মতো তিনিও হতাশ৷ তবে সেই হতাশা থেকেই জয়ের রসদ খুঁজছেন হাওড়ার জার্মান ভক্ত৷ তার ইচ্ছে-জার্মানির হাতে ট্রফি দেখে তবেই চুল-দাড়ি কাটবেন৷ রাশিয়ার রণক্ষেত্রে মুলার-ক্রুজরা গ্রুপ পর্বের শেষ মরণ বাঁচন লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে গো হারা হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পর এমন শপথই করে বসলেন বছর ছাব্বিশের কৃশানু৷
এই প্রথম নয়৷ এর আগেও জার্মানি অনেকবার হেরেছে৷ প্রতিবারই দলের জয় দেখতে চেয়ে পণ করেছেন কৃশানু৷ প্রিয় দলের হাতে ট্রফি দেখতে চেয়ে চুল-দাড়ি না-কাটার শপথের শুরুটা হয়েছিল ২০১২ সালের ইউরো কাপ থেকে৷ সেবার সেমিফাইনালে ইতালির কাছে ২-১ গোলে হেরেছিল জার্মানরা৷ ৷ হতাশায় কৃশানু জার্মানিকে মেগা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না-দেখা পর্যন্ত চুল-দাড়ি না কাটার প্রতিজ্ঞা করে বসেন৷
হাওড়ার রামরাজাতলার বাসিন্দা কৃশানু৷ থাকেন মায়ের সঙ্গে৷ প্রথম দিকে ছেলের এই শপথের কথা কিছুই জানতেন না তিনি৷ ধীরে ধীরে চুল-দাড়ি বড় হতেই কৃশানুর মা চিন্তিত হন৷ ছেলে কি সন্ন্যাসী হয়ে যাবে নাকি ? পরে ব্যাপারটা বুঝতে পেরে চমকে গিয়েছিলেন৷ প্রিয় দল জার্মানির জয় দেখতে নাকি চুল দাড়ি না কাটার প্রতিজ্ঞা করেছে কৃশানু৷
ফল মিলেছিল৷ ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানি বিশ্বচ্যাম্পিয়ন হলেই প্রতিজ্ঞা মাফিক মাথা ন্যাড়া ও দাড়ি কেটে ফেলেন কৃশানু৷ ততদিনে কুসংস্কারের মাত্রা বেড়েছে৷ এবার কৃশানু ঠিক করে দল জার্মানি কোনও আন্তর্জাতিক কাপ না জিতলে আর দাড়িচুল কাটবই না৷ ২০১৭ সালে কনফেডারেশন কাপ জয়ী হয় জার্মানি৷ প্রতিজ্ঞা রেখে ফের ন্যাড়া হয় ভক্ত৷ এরপরেই তার নতুন প্রতিজ্ঞা-২০১৮ সালের রুশ বিশ্বকাপ না জিতলে মাথা কামাব না৷

ফল উল্টে গেল৷ তাই মাথা বোঝাই চুলের জঙ্গল আর কাটা হল না৷ কৃশানুর সেই স্বপ্নের সলিলসমাধি হয়েছে৷ এতে অবশ্য ভেঙে পড়েছেন না তিনি৷ কৃশানুর অপেক্ষা পরবর্তী ২০২১ এর কনফেডারেশন কাপ৷ সেই আসরে জার্মানি ব্যর্থ হলে পর, অপেক্ষা আরও একবছর৷ ২০২২ কাতার বিশ্বকাপের জন্য চুল-দাড়ি জমাতে শুরু করবেন তিনি৷ ফুটবল পাগল ভক্তের এমন আবেগও তো আগে কখনও দেখা যায়নি৷ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল ভক্ত বন্ধুর সঙ্গে জার্মানির পতাকা হাতে কলকাতা চষে বেড়িয়ে ফটোশ্যুট করে তাক লাগিয়েছেন কৃশানু৷
বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়নদের করুণ দশা গত ৮০ বছরের ইতিহাসে আর দেখা যায়নি৷ সেটাই, দল অন্ত প্রাণ কৃশানুর কাছে প্রবল যন্ত্রণার
The post হতাশা কাটাতে জার্মান ফ্যানের প্রতিজ্ঞায় চমক প্রতিবেশীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IFT31C
via IFTTT
Comments
Post a Comment