কোটা সংস্কার: আন্দোলনকারীদের মারধরে অভিযুক্ত ছাত্র লিগ
ঢাকা: সব ধরণের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগ সংস্কারের দাবিতে ফের বিক্ষিপ্ত সংঘর্ষে উত্তেজনা ছড়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ আন্দোলনকারীদের মারধরের ঘটনায় অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামি লিগের শাখা সংগঠন ছাত্র লিগের কর্মীরা৷
এর জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে৷ জখম হয়েছে কয়েকজন৷ অভিযোগ উড়িয়ে ছাত্র লিগের পাল্টা দাবি, আন্দোলনকারীদের দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়েছে৷
আরও পড়ুন: বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন দখলে হাসিনা-খালেদার লড়াই
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন ছিল। সেই সময় হামলা হয়৷ এতে কোটা আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূরসহ বেশ কয়েকজন জখম হন৷ জখম নূরকে পরে শিক্ষকরা উদ্ধার করেন৷ সেই সময় কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন বলেও অভিযোগ৷
আন্দোলনকারীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো দ্রুত কোটা নিয়ম বাতিলের আইনটি প্রয়োগ করা হোক৷ সেটা না করা হলে আরও বড় আন্দোলনে যাওয়া হবে৷
আরও পড়ুন: বাংলাদেশকে ছয় হাজার ২৫৬ কোটি টাকা ঋণ দিচ্ছে ভারত
একনজরে কোটা সংস্কার আন্দোলন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ১৯৭২ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। সে সময় মেধাতালিকা ২০ শতাংশ বরাদ্দ করা হয়৷ নিয়মের আওতায় ৪০ শতাংশ নির্দিষ্ট ছিল জেলাভিত্তিক, ৩০ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য চাকরি এবং ১০ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্থ নারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল৷ বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশে কয়েক লক্ষ একর বনভূমি বেদখল
চলতি বছর জানুয়ারি থেকেই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা নিয়মটি আমূল সংস্কারের দাবিতে আন্দোলন ছড়াতে শুরু করে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েতের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো দেশে৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়ান প্রথম শ্রেনির একাধিক বুদ্ধিজীবীরা৷ এদের কেউ কেউ ক্ষমতাসীন দল আওয়ামি লিগের ঘনিষ্ট৷ ফলে আন্দোলন এত তীব্র হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিবৃতি দিয়ে কোটা নিয়মটি বাতিলের নির্দেশ দেন৷
আরও পড়ুন: ফল-বিস্কুট সহ একগুচ্ছ জিনিসের দাম বাড়ছে বাংলাদেশে
The post কোটা সংস্কার: আন্দোলনকারীদের মারধরে অভিযুক্ত ছাত্র লিগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lLfidq
via IFTTT
Comments
Post a Comment