প্রথমদিনে ছক্কা হাঁকালেও ভয়ে রয়েছেন হিরানি! কেন জানেন?
মুম্বই : গত বেশ কয়েক বছর ধরে ফ্লপের পর ফ্লপ দিচ্ছিলেন রণবীর কাপুর৷ নিখুঁতভাবে স্ক্রিপ্ট বাছলেও কিছুতেই যেন রণবীরের সেই ম্যাজিক স্ক্রিনের অন্য পারেই রয়ে গিয়েছিল৷ তাঁর শেষ কয়েকটি মুভি দর্শকের মন ছোঁয়া তো দুরের ব্যাপার, তাঁকে ফ্লপস্টার নাম দিয়ে দিয়েছিলেন সিনেপ্রেমীরা৷ বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল সেই ছবিগুলি৷ অবশেষে ‘সঞ্জু’র হাত ধরে আশার কিরণ দেখতে শুরু করেছিল রণবীর৷ আর ব্যর্থতা নেই৷ ফিরে এলো লম্বা রসের ঘোড়া৷ প্রথমদিনেই ৩৪.৭৫ কোটি আয় করল ‘সঞ্জু’৷
গতকাল ২৯ জুন মুক্তি পেয়েছে ছবিটি৷ মুক্তি পেতেই বক্স অফিসে নয়া রেকর্ড গড়ার প্রতিযোগিতায় নেমে পড়েছেন রণবীর কাপুর৷ সঞ্জয় দত্তের বায়োপিকের সুবাদে রণবীরের কেরিয়ারও বেশ খানিকটা এগিয়ে গেল৷ রেকর্ড তো হয় গড়ে ফেলার চেষ্টায় রয়েছে ‘সঞ্জু’৷ কিন্তু ১০০ কোটির দোরগোড়ায় কী যেতে পারবে রণবীরের ছবি? রণবীর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর কাছে বক্স অফিস কালেকশনের চেয়েও দাম রাখে পাব্লিক রিয়্যাকশন৷ দর্শক তাঁর ছবিকে আপন করে নিলে তা হয়ে ওঠে রণবীরের পরম পাওয়া৷
আরও পড়ুন: আকাশ-শ্লোকার প্রি-এনগেজমেন্ট অনুষ্ঠানে নজর কাড়লেন কে
কিন্তু এতদিন পর এই ছবির মাধ্যমে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন অভিনেতা৷ ১০০ কোটির দোরগোড়া শুধু নয়, ছাড়িয়ে যেতে হবে ১৫০ কোটিই৷ তবেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গায় ফিরে আসতে পারবেন নায়ক৷ এমনটাই দাবি করছেন ফিল্ম ক্রিটিকরা৷ তাঁদের মতে, রণবীর যদি ১০০ কোটি আয় না করতে পারে তাহলে তাঁর কেরিয়ারে এখানেই শেষ হয়ে যেতে পারে৷
যে হিরোর প্রতি দর্শকদেরও আর কোনও আশা ছিল না, সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করে চমকে দিলেন অভিনেতা৷ রাজকুমার হিরানিকে অনেকেই কটাক্ষ করেছিলেন রণবীরকে, সঞ্জয়ের চরিত্রের জন্য কাস্ট করায়৷ সে সকল সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে রণবীরের কামব্যাক৷ হ্যাঁ! সিনেপ্রেমীরা ‘সঞ্জু’ ছবিকে রণবীরের ব্লকবাস্টার কামব্যাক বলেই ধরে নিয়েছেন৷
ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে কম বিতর্কের মধ্যে পড়েনি ‘সঞ্জু’৷ কখনও জেলের দৃশ্য তো কখনও ডায়লগে যৌনকর্মীদের উল্লেখ৷ রণবীর-সঞ্জয়ের ভক্তরা কোনও খুঁত খুঁজে না পেলেও ক্রিটিকরা একে একে তুলে ধরছিল ছবির ভুল৷ তুবও প্রতিটি সমালোচনা পেছনে ফেলে বক্স অফিসে এবং দর্শকের মনে অনেকটা জায়গা জুড়ে বিরাজ করছে ‘সঞ্জু’৷
শোনা গিয়েছিল, ছবি থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ গিয়েছে৷ তার মধ্যে মাধুরী দিক্ষীতের চরিত্রও ছিল৷ এ খবর, সঞ্জুবাবার ফ্যানেদের কানে যেতেই সোরগোল শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ আর কতরকমের চরিত্র বাদ গিয়েছে ছবি ফাইনাল কাট থেকে? এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছিল তাদের৷ তবে ছবি মুক্তির পর সব অভিযোগ মিটল অডিয়েন্সের৷ কিছু দৃশ্য বাদ দেওয়ার পরও দর্শককে মন ছুঁতে একটুও অসুবিধা হয়নি পরিচালক হিরানির৷
আরও পড়ুন: ‘এতোটাই মাদকাসক্ত ছিলাম, মশা কামড়ালে তারাও মরে যেত’
বাবার লাডলা থেকে ড্রাক অ্যাডিকটেড সঞ্জু। স্টারলাইফ টু বেগার। ঝাঁ চকচকে রঙিন গ্ল্যাম দুনিয়ায় হয়ে গরাদের পিছনে অন্ধকার বাস্তব। যেখানে সব আশা ক্ষীণ হয়ে যায় সেখান থেকে আলো ফেরা এক বাস্তব রূপ ‘দ্য সঞ্জয় দত্ত’। অভিনেতার আটান্ন বছরের বর্ণময় জীবন কাহিনি দু’ ঘন্টা একচল্লিশ মিনিটের রিলে বন্দি করেছেন পরিচালক। সময় কম। গল্প ভুড়ি ভুড়ি। তারমধ্যে থেকেই পরিচালক হাতড়ে বেছে নিয়েছে ‘সঞ্জু’ স্টোরির গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক মেমোরি।
মনীষা কৈরালা, অনুষ্কা শর্মা, দিয়া মিরজা, পরেশ রাওয়াল, সোনম কাপুর, ভিকি কৌশল৷ কিছু চরিত্র ফিকশন আবার কয়েকটি নন ফিকশন৷ রিয়েল এবং ভারচ্যুয়াল দুনিয়ার মিলে মিশে তৈরি হয়েছে ‘সঞ্জু’৷ ‘বরফি’র পর রণবীরের এই ছবিটি দাগ কেটে গিয়েছে সকলের মনে৷
The post প্রথমদিনে ছক্কা হাঁকালেও ভয়ে রয়েছেন হিরানি! কেন জানেন? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yZ0rp6
via IFTTT
Comments
Post a Comment