যোগার জন্য সীমান্তে হাজির সেনা জওয়ানরা
নয়াদিল্লি: আগামী ২১ জুন ইন্টারন্যাশনাল য়োগা ডে-তে ইন্দো-পাক সীমান্তে যোগা করবে সেনা জওয়ান৷ গত এক মাস ধরেই চলছে তার প্রস্তুতি৷ পাশাপাশি রাজস্থানের সীমান্তবর্তী এলাকা এবং সামরিক ক্ষেত্রগুলিতেো এই একই কারণে জোয়ান মোতায়েন করা হয়েছে৷ সুস্বাস্থ্য এবং সচেতনতা প্রসারের জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷
এর পাশাপাশি যোগাতে জনসাধারণকে অনুপ্রাণিত করতে ক্যাম্পেনও লঞ্চ করেছেন জেলা শাসক৷ মিঃ ডেসার্ট এবং মিঃ মুমাল, এই সচেতনতা প্রসারের জন্য এক স্থান থতে অন্যত্র যাচ্ছেন৷ সেই সঙ্গে গ্রামবাসীদের যোগাতে অনুপ্রেরণা জোগাতে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সরপঞ্চ এবং অন্যান্য শাসকদলের প্রতিনিধিরা হলুদ চাল এবং হ্যামলেট বিতরণ করছেন বলে জানা গিয়েছে৷
পড়ুন: প্রধানমন্ত্রী মোদীকে কী চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরাট? দেখুন VIDEO
সেনা জওয়ানের AXE বিভাগের টিওসি মেজর জেনারেল ও পি গুলিয়া জানান, জয়সলমীর এবং আশেপাশের এলাকাতে যোগার জন্য ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে৷ জয়সলমীরের শহিদ পুনম সিং স্টেডিয়ামে যোগার জন্য ৫,০০০ জন একত্রিত হবে৷ এছাড়া পোখরান, মোহনগড়, ফতেহগড় এবং রামগড়েও যোগা নিয়ে অনুষ্ঠান চলবে৷ বিভিন্ন স্কুলে প্রভাত ফেরি থেকে শুরু করে প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে যোগদিবস উপলক্ষ্যে৷
প্রসঙ্গত, মোদী প্রথম থেকে দেশের স্বচ্ছতা এবং জনসাধারণের সুস্থতার ওপর জোর দিয়েছেন৷ সোস্যাল মিডিয়ায় ফিটনেস নিয়ে বিভিন্ন জনকে চ্যালেঞ্জও ছুঁড়েছেন সরাসরি৷ বলা ভালো, কিছুদিন আগেই ট্যুইটারে নয়া ট্রেন্ড শুরু হয়েছিল। সূত্রপাত করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।
এরপর #FitnessChallenge হ্যাশট্যাগে একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়তে শুরু করেন। বিরাট কোহলি সেই চ্যালেঞ্জ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অবশেষে বিরাটের চ্যালেঞ্জ নিয়ে যোগার দক্ষতা দেখান প্রধানমন্ত্রী। আর সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কুমারস্বামীকে। তবে কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী কুমারস্বামীর পাশাপাশি মোদীর এই ফিটনেস চ্যালেঞ্জের তালিকায় ছিলেন কমনওয়েলথে সোনাজয়ী টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা ও ভারতের সব পুলিশ অফিসার, বিশেষত যাদের বয়স ৪০-এর উপর।
দেশের প্রধানমন্ত্রী কতটা ফিটনেসের ওপর জোর দেন তা তাঁর এই ট্যুইট থেকেই স্পষ্ট৷ আর এবার তা সকলের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতেও উদ্যোগী তিনি৷
Here are moments from my morning exercises. Apart from Yoga, I walk on a track inspired by the Panchtatvas or 5 elements of nature – Prithvi, Jal, Agni, Vayu, Aakash. This is extremely refreshing and rejuvenating. I also practice
breathing exercises. #HumFitTohIndiaFit pic.twitter.com/km3345GuV2— Narendra Modi (@narendramodi) June 13, 2018
The post যোগার জন্য সীমান্তে হাজির সেনা জওয়ানরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MAcPP4
via IFTTT
Comments
Post a Comment