বাবা-মেয়ের সাহসিকতাকে কুর্নিশ জানাতে প্রাতরাশে ডাকলেন মন্ত্রী
আগারতলা: বাবা এবং মেয়ের সাহসিকতাকে কুর্নিশ জানাতে তাঁদের নিজের বাড়িতে ডেকে প্রাতরাশ খাওয়ালেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্ত্রীসভার সদস্য সুদীপ রায় বর্মনের বাড়িতে আমন্ত্রিত ব্যক্তিরা হলেন এস দেববর্মা এবং তাঁর মেয়ে সোমাতি।
মন্ত্রীর বাড়িতে আমন্ত্রিতরা নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছিল বহু মানুষের। শুক্রবার সেই সাহসিকতাকেই সম্মান জানালেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।
ঘটনাটি এক সপ্তাহ আগের। চলতি মাসের ১৫ তারিখে ভূমিধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেললাইন। ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত ওই রেললাইন ট্রেন চলাচলের জন্য একেবারেই উপযুক্ত ছিল না। সেই সময় ওই রেললাইনের পাশেই ছিলেন এস দেববর্মা। সঙ্গে ছিল তাঁর মেয়ে সোমাতি।
রেললাইনে অঘটনের আশংকা রয়েছে তা বুঝতে পারেন এস দেববর্মা। রেললাইনে ট্রেনের সামনে দাঁড়িয়ে নিজের জামা খুলে ওড়াতে থাকেন তিনি। ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করতে একই কাজ করে তাঁর মেয়ে সোমাতি।
ঘটে যেতে পারত বড় অঘটন। প্রাণ যেতে পারত তাঁদের। কিন্তু, রেলের বহু সংখ্যক যাত্রীদের কথাটাই তাঁরা বেশি গুরুত্ব দিয়েছিলেন। ধলাইয়ের আম্বাসা গ্রামের বাসিন্দা বাবা এবং মেয়ের এই সাহসিকতাকেই সম্মান জানিয়েছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ দেব বর্মন। তাঁর কথায়, “নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওরা অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। বিষয়টি জানার পরেই আমি ওদের আমার সঙ্গে প্রাতরাশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।”
একই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমি ওদের নিয়ে বিধানসভায় যাব। সেখানেও বিষয়টা তুলব। সরকারের পক্ষ থেকে যাতে ওদের উপযুক্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয় সেই চেষ্টা করব।”
The post বাবা-মেয়ের সাহসিকতাকে কুর্নিশ জানাতে প্রাতরাশে ডাকলেন মন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kal6Lg
via IFTTT
Comments
Post a Comment