বাঁধন ছেঁড়া আরব মহিলারা সামিল গতির দুনিয়ায়

নিঃশব্দে নয়, সাইরেনে বিপ্লব৷ রাজা সৌদের দেশে রাতভর রাস্তায় মহিলারা সামিল হলেন গাড়ি চালিয়ে

রিয়াধ: চমকে যাচ্ছে বিশ্ব৷ চমক যাচ্ছে খোদ আরব মুলুক৷ এমন দৃশ্য দেখা সম্ভবত দুনিয়ার ইতিহাসে একটি পর্ব তৈরি করল৷ রাতভর রাস্তায় ভিড়৷ উল্লসিত মহিলারা একে অপরকে জড়িয়ে ধরছেন৷ রাজধানী রিয়াদের রাস্তায় এক গাড়ি চালক মহিলা সরাসরি ফুল তুলে দিলেন জাঁদরেল সেপাইয়ের হাতে৷ এটা নাকি সৌদি আরব !

খোদ আরব দুনিয়ার সংবাদপত্র আরব নিউজের ওয়েব মাধ্যমের প্রথম পাতায় ঝলক তাতে লেখা হয়েছে- ‘start your engines’…সঙ্গে অত্যাধুনিক অ্যানিমেটেড ছবি৷ তাতে আরব মহিলার গগলস পরা মুখ৷

কড়া ইসলামি শাসনের বাঁধন ছেঁড়া উত্তেজনায় ভরপুর আরব মুলুক৷ যেন নতুন অবতার হয়েই সেদেশের মহিলাদের কাছে এসেছেন প্রিন্স(যুবরাজ) মহম্মদ বিন সলমন৷ তাঁরই তৈরি করা পরিকল্পনা অবশেষে রাজপথে সফলতা পেল৷ রবিবার মধ্যরাত পার হতেই সৌদি আরবে উঠে গেল কড়া আইনটি৷ যেখানে মহিলাদের প্রকাশ্যে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা ছিল৷

সকাল হতেই একের পর এক ছবিতে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া৷ সেখানে দেখা যায় আরব মহিলাদের গাড়ি চালানোর বিভিন্ন মুহূর্ত৷ এটি এমন এক সময় যখন আরব দেশে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে খোদ রাজপরিবার৷ ইবনে সৌদের তৈরি আরব বুনিয়াদের উপর সংস্কারের প্রলেপ পড়ল৷ আসছে আরও কিছু আইন৷ তবে গাড়ি চালানোর মতো পদক্ষেপ নিঃসন্দেহে বিপ্লব৷

সৌদি আরবের কড়া আইনে মহিলাদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ এই সব নিয়ম কানুনের বিরোধিতা করেছেন অনেকেই৷ তাদের কপালে জুটেছে শাস্তি৷ প্রতিবাদ থামেনি৷ ধীরে ধীরে কঠিন নিয়ম গলতে শুরু করে৷ সর্বশেষ সৌদির আগামী বাদশা হতে চলা মহম্মদ বিন সলমনের নির্দেশে শিথিল করা হল গাড়ি চালানোর আইনটি৷ এতে মহিলারা প্রকাশ্যেই স্টিয়ারিং ধরতে পারবেন৷

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সৌদি বাদশাহ সলমন বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে মহিলাদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। তিনি ঘোষণা দেন ২০১৮ সালের ২৪ জুন থেকে মহিলারা রাস্তায় গাড়ি চালাতে পারবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত জুন মাসে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর হাজারো সৌদি মহিলা চালকেরা রবিবার গাড়ি চালাতে শুরু করলেন৷

The post বাঁধন ছেঁড়া আরব মহিলারা সামিল গতির দুনিয়ায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yEguIS
via IFTTT

Comments